HomeSports Newsআমেরিকার লিগে অশ্বিন, একই দলে পাকিস্তানের রউফ চমক

আমেরিকার লিগে অশ্বিন, একই দলে পাকিস্তানের রউফ চমক

ভারতীয় ক্রিকেটের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) এবার নতুন চ্যালেঞ্জ নিতে চলেছেন আমেরিকার ফ্র্যাঞ্চাইজি লিগে। একই দলে তাঁর সতীর্থ হিসেবে দেখা যাবে পাকিস্তানী পেসার হারিস রউফ-কে। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও ক্রিকেট মাঠে এই যুগলবন্দি ইতিমধ্যেই কৌতূহল তৈরি করেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

আমেরিকার মেজর লিগ ক্রিকেটের দল সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলবেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। শনিবার সমাজ মাধ্যমে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস। নতুন দলে অশ্বিন সতীর্থ হিসেবে পাচ্ছেন পাকিস্তানের পেসার হারিস রউফকে, যা অনুগামীদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

   

ইউনিকর্নসে যোগ দিয়ে অশ্বিন বলেন, ‘মেজর লিগ ক্রিকেট গত কয়েক বছরে নিজেদের একটি বড় মঞ্চ হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যেখানে বিশ্বের নানা প্রান্তের ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের স্থানীয় ক্রিকেটারদের জন্যও নতুন সুযোগ তৈরি করছে।’
তাঁর সংযোজন ‘এই লিগে খেলা আমার জন্য বড় দায়িত্ব। আমি চাই দলকে জিতিয়ে প্রথমবারের মতো শিরোপা এনে দিতে এবং মানসম্মত ক্রিকেট উপহার দিতে।’

মেজর লিগ ক্রিকেট (MLC)-এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। আর সেই কারণেই বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকা ক্রিকেটাররা এখানে যোগ দিচ্ছেন। অশ্বিনের মতো অভিজ্ঞ স্পিনার এবং রউফের মতো আগ্রাসী ফাস্ট বোলার একসঙ্গে খেললে দল যে বড় সুবিধা পাবে, তা বলাই বাহুল্য।

ক্রিকেটবিশ্বে ভারত-পাকিস্তান দ্বৈরথ সবসময়ই উত্তেজনার কেন্দ্রবিন্দু। তবে ফ্র্যাঞ্চাইজি লিগে একই দলে খেলার এই প্রবণতা নতুন নয়। উল্লেখ্য, গত বছর বিগ বিগ ব্যাশ লিগে সই করলেও হাঁটির চোটের কারণে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেননি। এবার আর কোনো বাধা নেই।

Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর