বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগে তৃণমূল প্রার্থী

নদিয়া: ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে নদিয়ার নবদ্বীপ পুরসভার পোড়াঘাট এলাকায় ভজন আশ্রম প্রাঙ্গণে জনসংযোগ করলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের ষষ্ঠ বারের তৃণমূল মনোনীত জয়ী প্রার্থী তথা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

নদিয়া: ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে নদিয়ার নবদ্বীপ পুরসভার পোড়াঘাট এলাকায় ভজন আশ্রম প্রাঙ্গণে জনসংযোগ করলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের ষষ্ঠ বারের তৃণমূল মনোনীত জয়ী প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্ষিয়ান তৃণমূল নেতা পুন্ডরীকাক্ষ সাহা ওরফে নন্দ সাহা।

ভজন আশ্রমে ভগবানের চরলে পুষ্পাঞ্জলী অর্পণের মধ্যে দিয়ে প্রার্থনা জানিয়ে ও শ্রীচৈতন্য মহাপ্রভুর মূর্তিতে মাল্যদান করে জনসংযোগ শুরু করেন তিনি। তৃণমূল প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন নবদ্বীপ পুরসভার পুরপিতা বিমান কৃষ্ণ সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূল নেতাকর্মী সমর্থকেরা। বিগত পাঁচ বছরের মতো আসন্ন বিধানসভা নির্বাচনে এবারেও পুন্ডরীকাক্ষ সাহাকে পুনরায় জয়যুক্ত করার লক্ষ্যে আশীর্বাদ করেন এলাকার মানুষজন।

   

উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ হবে মোট ১৫২টি বিধানসভা কেন্দ্রে। এই দফায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভোট সম্পন্ন হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার পাশাপাশি জঙ্গলমহলের বেশ কয়েকটি জেলাতেও ভোট হবে।

প্রথম দফার ভোটের আওতায় রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ। পাশাপাশি পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরেও এই দফাতেই ভোটগ্রহণ হবে। দুই বর্ধমান জেলার মধ্যে পশ্চিম বর্ধমানে প্রথম দফায় নির্বাচন হবে।

দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল, বুধবার। এই দফায় কলকাতা-সহ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ জেলায় ভোট হবে। কলকাতাকে নির্বাচন কমিশন দু’টি নির্বাচনী জেলা হিসেবে ভাগ করেছে। সেই হিসেবে দ্বিতীয় দফায় মোট আটটি নির্বাচনী জেলার ভোটগ্রহণ হবে।

২৯ এপ্রিল ভোট হবে কলকাতা, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ফল ঘোষণা হবে ৪ মে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google