এশিয়ান গেমসের কাবাডি দলে ৪৫ জনের সম্ভাব্য তালিকা

২৫ মার্চ, কলকাতা: ঘোষিত হয় গেল এশিয়ান গেমস ২০২৬-এর (Asian Games 2026) ভারতীয় পুরুষ কাবাডি দলের সম্ভাব্য খেলোয়াড়দের তালিকা। ২০তম এশিয়ান গেমসের লক্ষ্যে ভারতীয় পুরুষ…

india-kabaddi-probable-squad

২৫ মার্চ, কলকাতা: ঘোষিত হয় গেল এশিয়ান গেমস ২০২৬-এর (Asian Games 2026) ভারতীয় পুরুষ কাবাডি দলের সম্ভাব্য খেলোয়াড়দের তালিকা। ২০তম এশিয়ান গেমসের লক্ষ্যে ভারতীয় পুরুষ কাবাডি দলের প্রস্তুতিমূলক শিবিরের জন্য সম্ভাব্য খেলোয়াড়ের একটি তালিকা ঘোষণা করেছে অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া। সম্ভাব্য খেলোয়াড়দের সেই তালিকায় নাম রয়েছে ৪৫ জনের।

চূড়ান্ত দল ছাঁটাই করার আগে তালিকায় মনোনীত সকল খেলোয়াড় এখন একটি প্রস্তুতিমূলক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেবেন। এই কর্মসূচিকালীন তাঁদের পারফরম্যান্স, শারীরিক সক্ষমতা এবং ধারাবাহিকতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এরপর এই দল থেকেই ১৪ সদস্যের একটি চূড়ান্ত স্কোয়াড গঠন করা হবে, যারা মহাদেশীয় এই প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন।

Advertisements

৪৫ সদস্যের এই সম্ভাব্য তালিকা :

আক্রমণকারী: পবন সেহরাওয়াত, আশু মালিক, নবীন কুমার, অর্জুন দেশওয়াল, শচীন তানওয়ার, পঙ্কজ মোহিতে, ভাবানি রাজপুত, অয়ন লোহচাব, অজিত চৌহান, শিবম পাতরে, দেবাঙ্ক দালাল, নীরজ নারওয়াল, নরেন্দ্র কান্দোলা, আদিত্য শিন্ডে, রাকেশ সুংরোয়া, শিবম চৌধুরী, ভিলভান আশভান।

ডিফেন্ডার: রাহুল শেঠপাল, গৌরব খত্রী, শুভম শিন্ডে, সুমিত সাংওয়ান, অঙ্কিত জাগলান, সাগর কুমার, সুনীল কুমার, দীপক সিং, আশু সিং, জয়দীপ দাহিয়া, পারভেশ মালিক, সঞ্জয় ধুল, গুরদীপ সাংওয়ান, যোগেশ দাহিয়া, নবদীপ দুহান, সৌরভ নন্দল, আদিত্য, সুরজিৎ ওয়ারশ, দীপক প্রদেশ, দীপক সিং।

অলরাউন্ডার: বিজয় মালিক, নীতেশ কুমার, জয়েশ মহাজন, আসলাম ইনামদার, অজিত পাওয়ার, ভারত হুডা।

প্রাথমিক এই তালিকায় অভিজ্ঞ তারকা এবং উদীয়মান প্রতিভা দুইয়ের উপস্থিতিই লক্ষ্য করা যায়। এই খেলোয়াড়দের মূলত ৭২তম সিনিয়র জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ, ৫ম সিনিয়র ফেডারেশন কাপ এবং প্রো কাবাডি লিগের দ্বাদশ আসরে তাদের পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে।