মমতাকে গদ্দার বলে কটাক্ষ, বিজেপি কর্মীসভায় শুভেন্দুর তীব্র আক্রমণ

রামনগর: অখিল গিরির বিধানসভা এলাকা রামনগরে বিজেপি প্রার্থী চন্দ্র শেখর মন্ডলের সমর্থনে৷ রামনগর দুই ব্লকের বালিসাই স্কুল ময়দানে বিজেপি কর্মীদের নিয়ে কর্মীসভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mayapur Gears Up for Suvendu Adhikari’s Go-Seva Event With 450 Cows

রামনগর: অখিল গিরির বিধানসভা এলাকা রামনগরে বিজেপি প্রার্থী চন্দ্র শেখর মন্ডলের সমর্থনে৷ রামনগর দুই ব্লকের বালিসাই স্কুল ময়দানে বিজেপি কর্মীদের নিয়ে কর্মীসভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন সকাল থেকেই কাঁথি, মেদিনীপুর ও তমলুক সাংগঠনিক জেলা জুড়ে বিজেপি প্রার্থীদের সমর্থনে ম্যারাথন কর্মীসভা করেন। এদিন শুভেন্দু বলেন, ‘‘SIR নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? কেন এত লাফাচ্ছেন চিৎকার করছেন। মঙ্গলবার আমার নাম না করে উনি বলেছেন গদ্দারের এক বিডিওকে ভবানীপুরের আরও করা হয়েছে।’’

   

তিনি আরও বলেন, ‘‘পৃথিবীর সবচেয়ে বড় গদ্দারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়৷ এনাকে রাজনৈতিক পরিচয় দিয়েছে রাজীব গান্ধী। টিকিট দিয়েছিলেন সুব্রত মুখপাধ্যায়। কংগ্রেস ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন। আশ্রয় দায়েছিলেন অটল বিহারী বাজপেয়ী জি। রাজীব গান্ধীর সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছেন তারপর করেছেন অটলজীর সঙ্গে। বড় লম্বা ইতিহাস। মেদিনীপুরের দয়াতে মুখ্যমন্ত্রী হয়েছেন।’’

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google