Home Bharat সংখ্যালঘুদের সর্বনাশ করছে কংগ্রেস! বিস্ফোরক বদরুদ্দিন

সংখ্যালঘুদের সর্বনাশ করছে কংগ্রেস! বিস্ফোরক বদরুদ্দিন

Badruddin Ajmal statement Congress minorities

নয়াদিল্লি: বিজেপি নয়, সংখ্যালঘুদের চরম সর্বনাশ করেছে কংগ্রেস। এমনই দাবি করলেন মৌলানা তথা রাজনীতি্বিদ বদরুদ্দিন আজমল (Badruddin Ajmal)। মনোনয়ন জমার পর মুখ খোলেন সর্বভারতীয় সংবাদ মাধ্যমে। অসমের রাজনৈতিক দল এআইইউডিএফ। সেই দলের নেতা বদরুদ্দিন আজমল। ২০২৪ সালে বাঙালি প্রধান ধুবরি থেকে হেরেছিলেন তিনি। এবার মনোনয়ন দিয়েছেন বিন্নাকান্দি কেন্দ্র থেকে। তাঁর মতে, ‘সংখ্যালঘুদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে শেষ করেছে কংগ্রেস।’ তাঁর মতে, ‘অসমের মুসলিম সমাজকে বোকা বানিয়েছে কংগ্রেস।’

- Advertisement -

অসমের মাটিতেই শুরু হয় অনআরসি তথা নাগরিকপঞ্জি। যা নিয়ে দেশজুড়ে বিতর্ক। বিভিন্ন রাজ্যের ভোটের ইস্যু ছিল এনআরসি। বদরুদ্দিন আজমল দাবি করেন, ‘এনআরসি থেকে আমাদের নাম বাদ দিয়েছিল কংগ্রেস। আমাদের বিদেশি তকমা দিয়েছিল।’ দেশজুড়ে তো এনআরসি-র জন্য বিজেপিকে কাঠগড়ায় তোলা হয়। তাহলে বদরুদ্দিন আজমলের এমন কংগ্রেস বিদ্বেষের কারণ কী?

   

২০২৪ সালে ধুবরি কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর কাছে হারেন বদরুদ্দিন। ১০ লক্ষেরও বেশি ভোটে জেতেন কংগ্রেস প্রার্থী রাকিবুল হোসন। ইন্ডি জোটের ভাঁওতাবাজিতে ভোটাররা ভল বুঝেছিল বলে দাবি করেন বদরুদ্দিন আজমল।

বিধানসভা ভোটের মনোনয়ন জমার পর বদরুদ্দিন বলেন, ‘যদি বিজেপি আমাদের সাম্প্রদায়িক ভাবে শেষ করে থাকে, কংগ্রেস আমাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে খতম করেছে।’ সেই সঙ্গে তিনি আরও জানান যে শিক্ষা এবং সচেতনতার অভাবে সংখ্যালঘু সমাজ বারবার বঞ্চিত হচ্ছে। ২০২৪ সালে তাঁর পরাজয়ের পিছনেও সংখ্যালঘু সমাজের শিক্ষা ও সচেতনতার অভাবকেই কাঠগড়ায় তোলেন বদরুদ্দিন আজমল। তাঁর মতে, ‘সংখ্যালঘুদের হয়ে লড়াইয়ের জন্য়ই তাঁকে কোণঠাসা করে দেওয়ার চেষ্টা করে কংগ্রেস। আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করে যাতে আমি আর উঠে দাঁড়াতে না পারি।’

Follow on Google