কলকাতা: গতবারের পর এবার ও ছন্দে নেই কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। প্রথম থেকেই দল পয়েন্ট নষ্ট করে চলেছে একের পর এক ম্যাচে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে দেশের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব তথা মোহনবাগান সুপার জায়ান্টের কাছে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে আটকে যেতে হয়েছিল রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসির কাছে। একইভাবে আটকে যেতে হয়েছিল তৃতীয় ও চতুর্থ ম্যাচে। আন্তোনিও লোপেজ হাবাসের ইন্টার কাশীর পাশাপাশি ক্লিফোর্ড মিরান্ডার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে লড়াই করে ও পয়েন্ট পাওয়া সম্ভব হয়নি তাঁদের পক্ষে।
আরও পড়ুন: ডার্বির আগে সমর্থকদের প্রসঙ্গে কী বললেন লাল-হলুদ কোচ?
তবে পঞ্চম ম্যাচে প্রথম পয়েন্ট ঘরে তোলে দক্ষিণের এই ফুটবল ক্লাব। অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত তাঁরা আটকে দিয়েছিল অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল ফুটবল দলকে। যা নিঃসন্দেহে অবাক করেছিল সকল সমর্থকদের। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে পরবর্তীতে পাঞ্জাব ম্যাচ খেলতে নামলে ফের ধাক্কা খায় কেরালা। বড় ব্যবধানে পরাজিত হতে হয় ভিবিন মোহাননদের। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর থেকেই কোচ বদলের আভাস মিলতে শুরু করেছিল বিভিন্ন মাধ্যমে তরফে। বর্তমানে সে সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর।
আরও পড়ুন: ইরানকে সাহায্য করতে জম্মু-কাশ্মীরে জমা পড়ছে সোনা-রুপো নগদ টাকা
এই মুহূর্তে দাঁড়িয়ে ৬ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৩ নম্বরে রয়েছে কেরালা ব্লাস্টার্স। যা নিঃসন্দেহে অবাক করেছে সকলকে। শোনা যাচ্ছে দলের এই বেহাল পরিস্থিতির কথা মাথায় রেখেই ডেভিড কাতলার সঙ্গে চুক্তি ছিন্ন করতে চলেছে ম্যানেজমেন্ট। বলাবাহুল্য, গতবারের সুপার কাপের সময় থেকেই দলের দায়িত্ব সামলে আসছিলেন এই বিদেশি কোচ। সব ঠিকঠাক থাকলে তাঁর তত্ত্বাবধানে হয়তো শেষ ম্যাচ খেলে ফেলেছে কেরালা ব্লাস্টার্স। নতুন কোষ হিসেবে কার হাতে আসে এই দলের দায়িত্ব আর আমি কয়েক দিনের মধ্যেই তা চূড়ান্ত হয়ে যাবে।




















