অনুমতি নেই শ্রীলঙ্কা বোর্ডের, মাথিশা পাথিরানাকে পাচ্ছে না নাইট শিবির!

কলকাতা: বাদ্যি বেজে গিয়েছে আইপিএলের (IPL 2026)।  আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে কোটি টাকার লিগ। ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। টুর্নামেন্ট শুরুর আগেই কপালে ভাঁজ পড়েছে কেকেআর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
matheesha-pathirana-kkr-IPL 2026

কলকাতা: বাদ্যি বেজে গিয়েছে আইপিএলের (IPL 2026)।  আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে কোটি টাকার লিগ। ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। টুর্নামেন্ট শুরুর আগেই কপালে ভাঁজ পড়েছে কেকেআর ম্যানেজমেন্টের। ‘জুনিয়র মালিঙ্গা’ অর্থাৎ, মাথিশা পাথিরানাকে অনুমতি দিচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বিমানের টিকিট কেটেও বার বার বাতিল করতে হচ্ছে তাঁকে। প্রশ্ন উঠছে, তাহলে কি আসন্ন আইপিএলে মাথিশা পাথিরানাকে পাচ্ছে না নাইট শিবির?

কেকেআর সূত্রে খবর, মাথিশা পাথিরানার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হলেও কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি। এক নাইট কর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ও কবে শিবিরে যোগ দেবে, তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। প্রায় প্রতিদিনই ওর জন্য টিকিট বুক করে আবার বাতিলও করা হচ্ছে।“ সোশাল মিডিয়ায় কেকেআর জার্সিতে পাথিরানার ছবি পোস্ট করেছেন তাঁর ম্যানেজার অমিলা কালুগালাগে। যা নিয়ে জল্পনা তুঙ্গে।

   

টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন মাথিশা পাথিরানা। চোটের জন্য আর খেলতে পারেননি তিনি। এরপর থেকে আইপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় তাঁর। আপাতত সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু পাথিরানাকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তাই তাঁকে আইপিএলে খেলার অনুমতি দিচ্ছে না শ্রীলঙ্কা বোর্ড। ১৮ কোটি টাকায় মাথিশা পাথিরানাকে কিনেছে কেকেআর। এখনও পর্যন্ত ৩২ টি আইপিএল ম্যাচে নিয়েছেন ৪৭ টি উইকেট। ইকোনমি ৮.৬৮।

, আগামী ২৯ মার্চ থেকে আইপিএলের যাত্রা শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচের আসর বসবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আগামী ২ এপ্রিল ঘরের মাঠ অর্থাৎ ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। ৬ এপ্রিল পাঞ্জাব কিংস ও ৯ এপ্রিল লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামবে নাইট শিবির। ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত ইডেনে ৩ টি ম্যাচ খেলবে কেকেআর।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google