ফিল্ম সুপারস্টারকে নয়া অফারের চমক দিয়ে রাজ্য জয়ের নীলনকশা বিজেপির

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে রাজনীতির ময়দানে চাপানউতোর। (Tamil Nadu)সূত্রের খবর অনুসারে, বিজেপি অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজগম (টিভিকে)-কে একটা লোভনীয় প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে বলা…

bjp-offers-vijay-deputy-cm-tamil-nadu-election

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে রাজনীতির ময়দানে চাপানউতোর। (Tamil Nadu)সূত্রের খবর অনুসারে, বিজেপি অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজগম (টিভিকে)-কে একটা লোভনীয় প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, এনডিএ জোট যদি নির্বাচনে জিতে যায়, তাহলে বিজয়কে তামিলনাড়ুর ডেপুটি চিফ মিনিস্টার পদ দেওয়া হবে। এছাড়া, সিট-শেয়ারিং-এ টিভিকে-কে প্রায় ৮০টি আসন ছেড়ে দেওয়ার কথাও বলা হয়েছে।

এই খবর ছড়িয়ে পড়তেই চেন্নাই থেকে দিল্লি পর্যন্ত রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গেছে। বিজেপির এই ‘চমক’ কি সত্যিই রাজ্য জয়ের নীলনকশা? নাকি শুধু গুজব?রিপোর্ট অনুসারে, বিজেপি এবং টিভিকে-র মধ্যে আলোচনা এখন শেষ পর্যায়ে পৌঁছে গেছে। বিজেপি সূত্রের দাবি, বিজয়ের বিশাল ফ্যান-বেসকে কাজে লাগিয়ে তামিলনাড়ুতে তাদের ভোট শেয়ার বাড়ানো যাবে। এমনকি ২ শতাংশ ভোটের ওঠানামাও অনেক আসনে ফলাফল বদলে দিতে পারে।

   

আরও দেখুনঃ ইরানকে সমর্থন করে বাহরাইন পুলিশের দাওয়াই খেল বাংলাদেশি নাগরিক

তাই বিজেপি একাধিক চ্যানেল দিয়ে বিজয়ের সঙ্গে যোগাযোগ করছে। এমনকি অন্ধ্রপ্রদেশের ডেপুটি সিএম পবন কল্যাণও মধ্যস্থতা করছেন বলে খবর। পবন নিজেও অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়েছেন, তাই তাঁর মাধ্যমে বিজয়কে বোঝানো সহজ হতে পারে। বিজেপির লক্ষ্য স্পষ্ট তামিলনাড়ুতে যেখানে তারা ঐতিহাসিকভাবে দুর্বল, সেখানে বিজয়ের জনপ্রিয়তা দিয়ে নতুন জমি দখল করা।কিন্তু এই প্রস্তাবের সঙ্গে একটা বড় প্রশ্ন জড়িয়ে আছে।

বিজয় তো শুরু থেকেই বলে আসছেন যে, টিভিকে স্বতন্ত্রভাবে লড়বে, ২৩৪টি আসনেই প্রার্থী দেবে। বিজেপিকে তিনি ‘আদর্শগত শত্রু’ বলে ঘোষণা করেছেন, আর ডিএমকে-কে ‘রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী’। এমন পরিস্থিতিতে বিজেপির সঙ্গে জোট বাঁধলে তার ভক্তদের মধ্যে কী প্রতিক্রিয়া হবে? টিভিকে-র ভেতরেও এ নিয়ে দ্বিধা চলছে। কিছু নেতা বলছেন, একা লড়লে টাকা-পয়সা, সংগঠনের অভাবে সমস্যা হতে পারে। অনেকে মনে করেন, এআইএডিএমকে-বিজেপি জোটের সঙ্গে গেলে বিজয় ডেপুটি সিএম হয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারেন, পরে বড় কিছু করা যাবে।

কিন্তু অন্যরা বলছেন, এতে বিজয়ের ‘স্বচ্ছ’ ইমেজ নষ্ট হবে।এদিকে, খবর প্রকাশ হতেই টিভিকে এবং বিজেপি দুপক্ষই এটাকে অস্বীকার করেছে। টিভিকে-র নেতারা বলছেন, বিজয়ের অবস্থান অটল কোনও জোট নয়, স্বতন্ত্র লড়াই। বিজেপির তামিলনাড়ু নেতা নাইনার নাগেন্থ্রনও বলেছেন, টিভিকে-র সঙ্গে কোনো আলোচনা চলছে না, বিজয় নিজেই একা লড়ার কথা বলেছেন।

তবে রাজনৈতিক মহলে অনেকে মনে করেন, এটা ‘অফিশিয়াল’ ডিনায়াল আসল আলোচনা পর্দার আড়ালে চলছে। বিজেপির এই প্রস্তাব দেখিয়েছে যে, তারা তামিলনাড়ুতে কতটা মরিয়া হয়ে উঠেছে। এআইএডিএমকে-র সঙ্গে জোট থাকলেও, বিজয়ের মতো একটা বড় তারকা-রাজনীতিবিদকে পাশে পেলে অ্যান্টি-ডিএমকে ভোট আরও একত্রিত হতে পারে।