ক্ষমতা গেলেই জেল যাত্রা! ব্রিগেড থেকে স্পষ্ট করলেন মোদী

modi-brigade-rally-attack-on-tmc-kolkata

কলকাতা: ব্রিগেড প্যারেড ময়দানে আজ জনসভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi Brigade)। বাংলায় বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এই আবহেই শনিবারের ব্রিগেড সভা থেকে স্পষ্ট বক্তা হিসেবে ধরা দিলেন প্রধানমন্ত্রী। তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ করে স্পষ্ট জানিয়ে রাখলেন তৃণমূল যে পরিমান দুর্নীতি বাংলায় করেছে ক্ষমতা হারালেই বাংলার মানুষ এদের জেলের ভিতরে দেখতে পাবেন।

আজ বঙ্গ সফরে এসে ১৮, ৬৬২ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। শিলান্যাস শেষে সভায় এসে নিজের ঢংএ লম্বা বক্তৃতা দেন। তৃণমূলের দুর্নীতির উদাহরণ দিয়ে তিনি স্বাস্থ্য এবং শিক্ষা বেহাল অবস্থা তুলে ধরেন। তিনি বলেন পশ্চিমবঙ্গে শিক্ষা দুর্নীতি যেভাবে শিকড় গেঁড়েছে তা সম্পূর্ণ শিক্ষিত সমাজের মেরুদন্ড ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। শিল্প এবং কর্ম সংস্থানের কোনও পরিকল্পনা নেই রাজ্যসরকারের এবং তার জন্যে বাংলা থেকে চলে যেতে হচ্ছে শিক্ষিত ছেলে মেয়েদের এবং কারিগরদের এমনটাও অভিযোগ করেন মোদী।

   

আরও দেখুনঃ Lines of Legacy’ থিমে চমক, নয়া জার্সি উন্মোচন নাইট শিবিরের

মমতা বন্দোপাধ্যায় তার ধর্নামঞ্চ থেকে বলেছিলেন তৃণমূল আছে বলে বাংলার মানুষ ভালো আছে। তা নাহলে কোনও একটি নির্দিষ্ট সম্প্রদায় বাংলার মানুষের ১২ টা বাজিয়ে দিত। মমতার এই মন্তব্যের রেশ ধরেই মোদী বলেন তারা কারা কোন সম্প্রদায়, যারা বাংলার মানুষের ক্ষতি করতে চায়। বিজেপি ক্ষমতায় এলে তারা আর কারুর ক্ষতি করতে পারবে না এমনটাই দাবি করেন মোদী।

তৃণমূল তাদের কার্যসিদ্ধির জন্য দলে গুন্ডা পোষে এবং তৃণমূলকে ভোট না দিলে বাড়িতে ইলেক্ট্রিক বন্ধ করে দেওয়া হয়, জল বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। এছাড়াও বাংলায় অবৈধ অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া হচ্ছে বলেও তৃণমূলকে কটাক্ষ করেন তিনি এবং এই ঘটনাকে দেশের স্বার্থে অপরাধ বলেও দাবি করেন তিনি।

এই ধরণের ঘৃণ্য অপরাধ করে ক্ষমা পাওয়া যায়না এমনটাই তার বক্তৃতায় শোনা গিয়েছে আজ। সবচেয়ে বড় কথা নির্বাচনের আগে দুর্নীতিবাজ তৃণমূল নেতা নেত্রীদের জেলে পোরার আগাম বার্তা দিয়ে রাজনৈতিক চাপানউতোর বাড়িয়ে গেলেন মোদী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোদী এই মন্তব্য করে তৃণমূলকে আগাম সতর্ক করে দিলেন এবং আসন্ন নির্বাচনে যদি ক্ষমতা হারায় তৃণমূল তবে জেলযাত্রা নিশ্চিত।