বিশ্বকাপ থেকে বাদ দেওয়া উচিৎ আমেরিকাকে, দাবি ইরানের ফুটবলারদের

হাতে বাকি মাত্র কয়েক মাস। আগামী ১১ জুন থেকে শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ ( FIFA World Cup)।  আসন্ন বিশ্বকাপ নিয়ে আমেরিকা, ইরানের মধ্যে নানান নাটক চলছে। ইরানকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
iran-players-demand-usa-ban-from-fifa-world-cup-amid-war-tensions

হাতে বাকি মাত্র কয়েক মাস। আগামী ১১ জুন থেকে শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ ( FIFA World Cup)।  আসন্ন বিশ্বকাপ নিয়ে আমেরিকা, ইরানের মধ্যে নানান নাটক চলছে। ইরানকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা বিশ্বকাপ থেকে আমেরিকাকে বাদ দেওয়া উচিৎ বলে দাবি জানিয়েছেন ইরানের ফুটবলাররা। এবারের ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ আমেরিকা। এছাড়া কানাডা, মেক্সিকো।

বিশ্বকাপে গ্রুপ জি-তে ইরানের সঙ্গে রয়েছে বেলজিয়াম, ইজিপ্ট, নিউজিল্যান্ড। আগেই ইরান ফুটবল ফেডারেশনের তরফ থেকে জানানো হয়, আমেরিকার মাটিতে বিশ্বকাপ থেকে নাম তুলে নেবে তাঁরা। নাম প্রকাশে অনিচ্ছুক ইরান ফুটবল সংস্থার এক কর্তা জানিয়েছেন, “আজ যা ঘটছে, তা আমেরিকার আক্রমণের জন্যই। তবে এ বিষয়ে ক্রীড়া প্রধানরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আমেরিকায় গিয়ে বিশ্বকাপ খেলব কি না, তা নিয়ে চিন্তাভাবনা প্রয়োজন।“

   

বৃহস্পতিবার ইরানের ফুটবলারদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, “ইরান শত্রু হলেও সেদেশের ফুটবল নয়। ইরানের ফুটবল দল যদি বিশ্বকাপে খেলতে যায়, তাহলে কোনওরকম সমস্যা হবে না। আমেরিকা তাঁদের স্বাগতই জানাবে। এই পরিস্থিতিতে আরও বেশি করে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ করা দরকার। আমরা চাই ইরানবাসীর সঙ্গে আমাদের যোগাযোগ বাড়ুক। ফলে সার্বিকভাবে বিশ্বকাপে কোনও সমস্যা হবে না। ইরান সহ সব দেশকেই বিশ্বকাপে স্বাগত জানাতে তৈরি আমেরিকা।“

ইরান ফুটবল দলের তরফ থেকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখা হয়েছে, “বিশ্বকাপ একটি ঐতিহাসিক এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা। এর নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কোনও ব্যক্তি বা দেশ নয়। ইরানের জাতীয় দল তার শক্তি এবং সাহসী ফুটবলারদের জন্য ধারাবাহিক ভাবে সাফল্য অর্জন করেছে। সে কারণে প্রতিযোগিতার যোগ্যতা অর্জনকারী দলগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে। কেউ ইচ্ছা হলেই ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না। বাদ দিতে হলে এমন একটি দেশকে বাদ দেওয়া উচিত, যারা শুধু আয়োজক। অথচ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলকে নিরাপত্তা দিতে পারে না।“

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google