শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইট পর্বে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। আগেই সেমি ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল ইংরেজরা। কিউইদের বিরুদ্ধে জিতে প্রতিপক্ষকে হুঙ্কার দিচ্ছে ইংল্যান্ড। ৩ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয় পেল ইংল্যান্ড। কিউইরা হেরে যাওয়ায় সেমির আশা জিইয়ে রইল পাকিস্তানের।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করে ইংল্যান্ড। দুই ওপেনার টিম সেইফার্ট ২৫ বলে ৩৫ রান ও ফিন অ্যালেন ১৯ বলে ২৯ রান তোলেন। গ্লেন ফিলিপস ২৮ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে গেলেন। ইংল্যান্ডের হয়ে লিয়াম ডসন ১ টি, আদিল রশিদ, রেহান আহমেদ ও উইল জ্যাকস ২ টি করে উইকেট নেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে নিউজিল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় ইংল্যান্ড। ফিলিপ সল্টের অবদান মাত্র ২(৪) রান। আরেক ওপেনার জস বাটলার রানের খাতা খুলতেই ব্যর্থ। ইংরেজ অধিনায়ক হ্যারি ব্রুক ২৬(২৪) রান, জ্যাকব বেথেল ২১(১৬) রান, স্যাম কারান ২৪(২২) রান, টম ব্যান্টন ৩৩(২৪) রান তুলে সাজঘরে ফেরেন। উইল জ্যাকস ১৮ বলে ৩২ রান ও রেহান আহমেদ ৭ বলে ১৯ রান তুলে অপরাজিত ছিলেন। কিউইদের হয়ে ম্যাট হেনরি, লকি ফার্গুসন, গ্লেন ফিলিপস ১ টি ও রচিন রবীন্দ্র ৩ টি করে উইকেট নেন। ১৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬১ রান তুলে ম্যাচ জিতে নিল ইংল্যান্ড।




















