IPL 2022: আজ পুরানো দলের বিরুদ্ধে জ্বলে উঠতে মরিয়া হার্দিক

রীতিমতো জমে গিয়েছে এবারের আইপিএল (IPL 2022)। এখনও পর্যন্ত কোনও দলই প্লে-অফের ছাড়পত্র পায়নি। আজ আইপিএলের ৫১ তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে হার্দিক এবং রোহিত। তবে জনপ্রিয় এই ...

By Rana Das

Published:

Follow Us
Hardik

রীতিমতো জমে গিয়েছে এবারের আইপিএল (IPL 2022)। এখনও পর্যন্ত কোনও দলই প্লে-অফের ছাড়পত্র পায়নি। আজ আইপিএলের ৫১ তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে হার্দিক এবং রোহিত। তবে জনপ্রিয় এই কুড়ি-বিশের ফ্রাঞ্জাইজি টুর্নামেন্টে প্রথমবার খেলতে আসা গুজরাট টাইটানস প্লে-অফে খেলার প্রথম দাবিদার।

কারণ, ইতিমধ্যে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষ স্থানে বসে রয়েছে তারা। গত ম্যাচে পঞ্জাব কিংসের কাছে না হারলে প্রথম দল হিসেবে প্লে-অফের ছাড়পত্রটা পেয়ে যেত হার্দিক পান্ডিয়া অ্যান্ড কোম্পানি। কিন্তু সেই ম্যাচ পকেটে পুরতে না পারায় অপেক্ষা বেড়েছে মিলার, তেওয়াতিয়াদের। তবে প্লে-অফের ছাড়পত্রটা তারা কার্যত পেয়ে গিয়েছে বললেই চলে।

   

শুক্রবার সন্ধ্যায় তাদের প্রতিপক্ষ হল মুম্বই ইন্ডিয়ান্স। যারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলে সবার নীচে অবস্থান করছে। গত ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেয়েছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। এখন তাদের লক্ষ্য হল বাকি ম্যাচগুলো জিতে সম্মানের সঙ্গে টুর্নামেন্ট শেষ করা।

কারণ, পাঁচবারের চ্যাম্পিয়নদের এখন আর নতুন করে হারানোর কিছু নেই। তাই ওপরের দিকে এবং প্লে-অফের দৌড়ে থাকা দলগুলোকে হারিয়ে লড়াই জমিয়ে দেওয়াই হল নীতা আম্বানির দলের প্রধান টার্গেট। আর আজ পুরানো দলের বিরুদ্ধে জ্বলে উঠতে মরিয়া হার্দিক। এই ম্যাচের তেমন কোনও গুরুত্ব না থাকলেও জিততে মরিয়া দুই দলই।

গুজরাত চাইছে বাকি থাকা চার ম্যাচ থেকে তাদের প্লে-অফের প্রস্তুতিটা সেরে ফেলতে। অন্যদিকে, এই ম্যাচে সচিনপুত্র অর্জুন তেন্ডুলকরের মুম্বইয়ের জার্সি গায়ে অভিষেক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google