Home Sports News অবসরের জল্পনার অবসান, ২০২৭ সালের বিশ্বকাপ খেলবেন রোহিত

অবসরের জল্পনার অবসান, ২০২৭ সালের বিশ্বকাপ খেলবেন রোহিত

rohit-sharma-loses-icc-odi-top-spot-daryl-mitchell-no1

মুম্বই: টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন হিটম্যান রোহিত শর্মা (Rohit Sharma )। ওয়ানডে ক্রিকেটে খেলেন তিনি। দিন কয়েক ধরে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছিল। অনেকের মতে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগেই হয়তো অবসর নিতে পারেন হিটম্যান। অবশেষে সমস্ত জল্পনার অবসান করলেন খোদ রোহিত শর্মা। ২০২৭ বিশ্বকাপ নিয়ে বড়সড় আপডেট দিলেন তিনি।

- Advertisement -

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন রোহিত শর্মা। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর অধিনায়কত্বেই জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। সুতরাং, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর পাওয়া বাড়তি পাওনা। এরপর থেকেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিতকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়। অবশেষে সমস্ত উত্তর পাওয়া গেল এবার। কেভিন পিটারসনের সঙ্গে একটি ইভেন্টে অংশ নেন রোহিত শর্মা।

   

অনুষ্ঠানে রোহিত শর্মাকে ২০২৭ সালের বিশ্বকাপ খেলা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে রোহিত জানান, বিশ্বকাপ জিততে চান। অর্থাৎ, ২০২৩ সালে ফাইনালে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছিল ভারতকে। সেই অধরা ট্রফি জিততে চান। হিটম্যানের কথায়, “আমি খেলতে চাই এবং দেশের হয়ে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ জিততে চাই। আমি সবসময় এই বিশ্বকাপটা জিততে চেয়েছি। আমি ৫০ ওভার বিশ্বকাপ দেখে বড় হয়েছি। সেই সময়ে কোনও টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইপিএল ছিল না। তখন ক্রিকেট বিশ্বের অন্যতম বড় লড়াই দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হতো চার বছর। তাই অপেক্ষাও ছিল অনেক বেশি। আমি নিজের সব শক্তি লাগিয়ে দিতে চাই ট্রফি জিততে।“

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেও ঘরের মাঠে হারতে হয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতকে। সেই জ্বালা আজও ১৪০ কোটি ভারতবাসীর মনে রয়েছে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতে সেই কষ্ট দূর করতে চান রোহিত শর্মা। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার তিনি। ২৮ টি ম্যাচে ১৫৭৫ রান করেছেন, যা চতুর্থ সর্বোচ্চ। ৩ টি ওয়ানডে বিশ্বকাপ খেলে দু’বার প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হয়েছেন। তাঁর দখলে রয়েছে ৭ টি শতরান।

Follow on Google