অসমে আসন্ন নির্বাচনের (Election Commission) প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ঘোষণা করল নির্বাচন কমিশন। রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেই তালিকা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, খসড়া ভোটার তালিকার তুলনায় প্রায় ২ লক্ষ ৪৩ হাজার নাম বাদ পড়েছে। নতুন তালিকা অনুযায়ী, বর্তমানে অসমে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৯ লক্ষের কিছু বেশি।
নির্বাচন কমিশন (Election Commission) জানিয়েছে, ভোটার তালিকা চূড়ান্ত করার আগে দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে যাচাই করা হয়েছে ভোটারদের তথ্য। পাশাপাশি ভোটারদের তরফে জমা পড়া বিভিন্ন দাবি ও আপত্তি খতিয়ে দেখা হয়েছে। সেই সব যাচাই বাছাইয়ের পরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে বলে কমিশনের দাবি। কমিশনের এক আধিকারিক জানান, ভোটার তালিকার স্বচ্ছতা এবং নির্ভুলতা বজায় রাখাই এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য। মৃত ভোটার, একই ব্যক্তির একাধিক নাম, ঠিকানা পরিবর্তন বা রাজ্যের বাইরে চলে যাওয়া ভোটারদের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি যাঁরা প্রয়োজনীয় নথি জমা দিতে পারেননি, তাঁদের নামও চূড়ান্ত তালিকায় স্থান পায়নি।
নির্বাচন কমিশনের(Election Commission) পক্ষ থেকে আরও জানানো হয়েছে, খসড়া তালিকা প্রকাশের পর একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে নাগরিকদের দাবি ও আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়েছিল। সেই সময়ে বিপুল সংখ্যক আবেদন জমা পড়ে। কমিশনের কর্মীরা সেই সব আবেদন খতিয়ে দেখেন এবং ক্ষেত্রবিশেষে সরেজমিনে যাচাই করেন।




















