মুক্তির আগেই বক্স অফিসে ইতিহাস তৈরী করল ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’

মুম্বই: রণবীর সিংহের স্টারডম আর অদিত্য ধরের ডিরেকশনের জাদুতে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি (Dhurandhar)এখন বলিউডের সবচেয়ে হট প্রপার্টি। প্রথম ছবি ‘ধুরন্ধর’ ২০২৫-এ রিলিজ হয়ে বিশ্বব্যাপী ১৩০০ কোটিরও বেশি আয় করে ...

By Sudipta Biswas

Published:

Follow Us
dhurandhar-the-revenge-pre-release-box-office-record-ranveer-singh

মুম্বই: রণবীর সিংহের স্টারডম আর অদিত্য ধরের ডিরেকশনের জাদুতে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি (Dhurandhar)এখন বলিউডের সবচেয়ে হট প্রপার্টি। প্রথম ছবি ‘ধুরন্ধর’ ২০২৫-এ রিলিজ হয়ে বিশ্বব্যাপী ১৩০০ কোটিরও বেশি আয় করে রেকর্ড গড়েছে। এর সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এখনও থিয়েটারে আসেনি, কিন্তু রিলিজের আগেই এটি ইতিহাস তৈরি করে ফেলেছে। ছবিটির নন-থিয়েট্রিক্যাল রাইটস (ডিজিটাল, স্যাটেলাইট ও মিউজিক) থেকে প্রি-রিলিজে ২৪৫ কোটি টাকা আয় হয়েছে।

যা প্রথম ছবির নন-থিয়েট্রিক্যাল ব্যবসার প্রায় দ্বিগুণ!ছবিটি ১৯ মার্চ ২০২৬-এ মুক্তি পাবে। হিন্দি ছাড়াও তেলুগু, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় রিলিজ হবে। ট্রেড সূত্র অনুসারে, ডিজিটাল স্ট্রিমিং রাইটস জিও হটস্টার কিনেছে ১৫০ কোটি টাকায়। স্যাটেলাইট রাইটস স্টার নেটওয়ার্কের কাছে গেছে ৫০ কোটি টাকায়, আর মিউজিক রাইটস টি-সিরিজ কিনেছে ৪৫ কোটি টাকায়।

   

আরও দেখুন: আর চলবে না কোনও নথির জেরক্স কপি! নির্দেশ সুপ্রিম কোর্টের

এই তিনটি মিলিয়ে মোট ২৪৫ কোটি যা ছবির প্রোডাকশন কস্টের বড় অংশ কভার করে দিয়েছে। ট্রেড অ্যানালিস্টরা বলছেন, এই অঙ্ক থেকে ছবিটি রিলিজের আগেই লাভের মুখ দেখছে। প্রথম ‘ধুরন্ধর’-এর নন-থিয়েট্রিক্যাল ডিল ছিল ১৪০ কোটির কাছাকাছি, এবার তার থেকে অনেক বেশি।এই বিশাল ডিলের পিছনে প্রথম ছবির সাফল্যের ভূমিকা অনেক। ‘ধুরন্ধর’ রিলিজের পর দর্শকদের মধ্যে বিশাল হাইপ তৈরি হয়েছে।

স্পাই-থ্রিলার জনরায় রণবীরের ইনটেন্স পারফরম্যান্স, অ্যাকশন সিকোয়েন্স আর অদিত্য ধরের টাইট স্ক্রিপ্টিং সবাইকে মুগ্ধ করেছে। সিক্যুয়েলে ফিরছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আরজুন রামপাল, আর মধবনের মতো তারকারা। গল্প আরও ডার্ক, আরও এক্সপ্লোসিভ হবে বলে টিজারে ইঙ্গিত দেওয়া হয়েছে। টিজার রিলিজের পর সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে দর্শকরা বলছেন, “এবার রিভেঞ্জের সময় এসেছে!”

এই প্রি-রিলিজ ব্যবসা বলিউডে নতুন মাইলস্টোন। আগে এত বড় নন-থিয়েট্রিক্যাল ডিল সাধারণত সুপারহিট ছবির পর হতো, কিন্তু এখানে রিলিজের আগেই এমন অঙ্ক। এর ফলে প্রোডিউসার জিও স্টুডিওজ ও বি৬২ স্টুডিওজের আস্থা বেড়েছে। ছবির ল্যান্ডিং কস্ট (প্রোডাকশন, মার্কেটিং মিলিয়ে) প্রায় ২৫০ কোটির কাছাকাছি বলে অনুমান, তাই নন-থিয়েট্রিক্যাল থেকেই ব্রেকইভেন হয়ে গেছে।

থিয়েট্রিক্যাল রিলিজে যদি প্রথম ছবির মতো পারফর্ম করে, তাহলে ৫০০-১০০০ কোটির ক্লাবে ঢুকে যাওয়া সম্ভব।দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। টিজারে রণবীরের লুক, অ্যাকশন আর ব্যাকগ্রাউন্ড মিউজিক সবাইকে পাগল করে দিয়েছে। অনেকে বলছেন, এই ফ্র্যাঞ্চাইজি এখন ‘পাঠান’ বা ‘জওয়ান’-এর মতো লেভেলে পৌঁছে গেছে। ১৯ মার্চ ঈদ, গুড়ি পড়ুয়া ও উগাদির দিন রিলিজ হওয়ায় মাল্টি-ল্যাঙ্গুয়েজ রিলিজে বক্স অফিসে বড় যুদ্ধ হবে। ইয়শের ‘টক্সিক’-এর সঙ্গে ক্ল্যাশের সম্ভাবনা থাকলেও, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর হাইপ এখন অপ্রতিরোধ্য।

ভিডিও নিউজ দেখুন

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google