বঙ্গে বিজেপির মেগা শো! রায়দিঘিতে শাহ, চার প্রান্তে শুরু ‘যাত্রা’

কলকাতা: আসন্ন নির্বাচনের আগে রাজ্যে জনসংযোগ ও সংগঠনকে আরও মজবুত করতে আজ পথে নামছে বিজেপি। সোমবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতা বিমানবন্দরে নেমেই তিনি সোজা হেলিকপ্টারে ...

By Moumita Biswas

Published:

Follow Us
Amit Shah Kulti Rally Warning

কলকাতা: আসন্ন নির্বাচনের আগে রাজ্যে জনসংযোগ ও সংগঠনকে আরও মজবুত করতে আজ পথে নামছে বিজেপি। সোমবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতা বিমানবন্দরে নেমেই তিনি সোজা হেলিকপ্টারে উড়ে যাবেন দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে। সেখানে তাঁর একটি মেগা রাজনৈতিক সমাবেশ করার কথা রয়েছে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে শাহের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

রায়দিঘির সভায় প্রস্তুতি তুঙ্গে

দলীয় সূত্রের খবর, রায়দিঘির সভায় বড়সড় জনসমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই মেগা কর্মসূচিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

   

রাজ্যের চার প্রান্ত থেকে একযোগে ‘যাত্রা’ Amit Shah West Bengal rally

শুধুমাত্র রায়দিঘিতে অমিত শাহের কর্মসূচিই নয়, সোমবার রাজ্যের আরও চার প্রান্ত থেকে একযোগে মেগা ‘যাত্রা’র সূচনা করছে গেরুয়া শিবির। দলের সর্বভারতীয় স্তরের হেভিওয়েট নেতারা এই যাত্রাগুলির উদ্বোধন করবেন৷

উত্তর দিনাজপুর (ইসলামপুর) থেকে যাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। বীরভূম (হাসন) থেকে উদ্বোধনে থাকছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। হাওড়া (আমতা) থেকে কর্মসূচির সূচনা করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবং উত্তর ২৪ পরগনা (সন্দেশখালি) থেকে এই যাত্রার উদ্বোধন করবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

শক্তি প্রদর্শনের বার্তা

দলীয় নেতৃত্বের দাবি, বিভিন্ন প্রান্ত থেকে শুরু হওয়া এই যাত্রাগুলির মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ স্থাপন এবং বুথ স্তরে দলের সংগঠনকে আরও শক্তিশালী করা। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একই দিনে রাজ্যের ৫টি ভিন্ন জায়গায় ৫ জন হেভিওয়েট কেন্দ্রীয় নেতার উপস্থিতি আসলে রাজ্যে বিজেপির একটি বড়সড় শক্তি প্রদর্শন। সোমবারের এই মেগা রাজনৈতিক কর্মসূচি ঘিরে স্বভাবতই সরগরম হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google