বাতিল একাধিক ট্রেন, ভিড় নিয়ন্ত্রণে বাড়তি ব্যবস্থা হাওড়ায়

হাওড়া: হাওড়া (Howrah) রেলস্টেশন দেশের অন্যতম ব্যস্ত ও প্রাচীন রেলস্টেশন। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী এই স্টেশন ব্যবহার করেন। দোল ও হোলির মতো উৎসবের সময় স্টেশনে যাত্রী ও যানবাহনের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

হাওড়া: হাওড়া (Howrah) রেলস্টেশন দেশের অন্যতম ব্যস্ত ও প্রাচীন রেলস্টেশন। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী এই স্টেশন ব্যবহার করেন। দোল ও হোলির মতো উৎসবের সময় স্টেশনে যাত্রী ও যানবাহনের চাপ অনেক বেড়ে যায়। তাই এবছপর দোল ও হোলি উপলক্ষে হাওড়া রেলওয়ে স্টেশনে বিশেষ ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, স্টেশনের পুরনো কমপ্লেক্সে প্ল্যাটফর্ম ৮ ও ৯-এর মাঝের ওল্ড ক্যাব রোড ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ ২০২৬ পর্যন্ত বন্ধ থাকবে। এই সময় ওই রোডকে অস্থায়ী ‘হোল্ডিং এরিয়া’ হিসেবে ব্যবহার করা হবে। ফরসোর রোড থেকে আসা ওয়ান-ওয়ে রুটটি এই কয়েকদিন যাত্রীদের জন্য অপেক্ষার স্থান হিসেবে খোলা থাকবে।

   

যাত্রীদের নিরাপদ ভ্রমণের জন্য ব্যক্তিগত গাড়ি ও ট্যাক্সি চলাচলের জন্য কেবল নিউ ক্যাব রোড খোলা থাকবে। হাওড়া স্টেশনে প্রতিদিন ৪৫০টির বেশি লোকাল ট্রেন এবং ১০০টির বেশি দূরপাল্লার ট্রেন চলাচল করে। দোল ও হোলির সময় কিছু ট্রেন বাতিল বা সংক্ষিপ্ত করা হয়েছে।

রেলের পূর্ব ঘোষণা অনুযায়ী, ৩ মার্চ, মঙ্গলবার হাওড়ায় মোট ৬৫টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এছাড়াও কিছু রুটে ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শিয়ালদহ স্টেশনে ও কিছু বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বিশেষ ট্রেন চালিয়ে ভিড় সামলানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।