ফুটবলারদের ত্যাগে কৃতজ্ঞ বেঙ্গালুরু, বিশেষ বিবৃতি জারি ক্লাবের

গত বছরের মাঝামাঝি সময় থেকেই ব্যাপক অনিশ্চয়তার মধ্যে ছিল আইএসএল (ISL)। আদৌও এই টুর্নামেন্ট আয়োজিত হবে কিনা সেই নিয়ে সরগরম হয়ে উঠেছিল ভারতীয় ফুটবল মহল। এমন পরিস্থিতিতে নিজেদের ...

By Sayan Sengupta

Published:

Follow Us
bengaluru-fc-thanks-players-salary-cut-official-statement-isl

গত বছরের মাঝামাঝি সময় থেকেই ব্যাপক অনিশ্চয়তার মধ্যে ছিল আইএসএল (ISL)। আদৌও এই টুর্নামেন্ট আয়োজিত হবে কিনা সেই নিয়ে সরগরম হয়ে উঠেছিল ভারতীয় ফুটবল মহল। এমন পরিস্থিতিতে নিজেদের অনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখে ভারতীয় ক্লাব ছেড়ে অন্যত্র যোগদান করতে শুরু করেছিলেন একাধিক বিদেশি ফুটবলাররা। তাঁদের অনুপস্থিতি যে দলের মধ্যে প্রভাব ফেলবে সেটা বলাই চলে। তবে শেষ পর্যন্ত নতুন বছরের প্রথম মাসের শুরুতেই এই টুর্নামেন্ট আয়োজনের কথা ঘোষণা করে দেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।

সেই অনুযায়ী এই ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে ইন্ডিয়ান সুপার লিগ। তবে এবার সুইস মডেলের মধ্যে দিয়ে আয়োজিত হবে গোটা টুর্নামেন্ট। সেক্ষেত্রে আগের তুলনায় ম্যাচের সংখ্যা যে অনেকটাই কমবে তা স্পষ্ট। এআ পরিস্থিতিতে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতি অনুকূল রাখতে খেলোয়াড়দের বেতন কিছুটা কমানোর আর্জি নিয়ে বৈঠকে বসেছিল একাধিক ফুটবল ক্লাব। এক্ষেত্রে গত কয়েক সপ্তাহ আগেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল এফসি গোয়ার নাম। সেই নিয়ে সম্মতি ও মিলেছিল দলের ফুটবলারদের তরফে।

   

sunil-chhetri-scores-bengaluru-fc-beat-Mohammedan-SC-super-cup-2025

এবার সেই পথেই হাঁটল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। যেখানে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় বসেছিল বেঙ্গালুরু ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে সম্মতি ও মেলে ফুটবলারদের তরফে। তারপর গত রবিবার রাতে নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই সম্পর্কিত একটি বিবৃতি জারি করে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। যেখানে দলের কর্নধার পার্থ জিন্দাল দলের ফুটবলারদের ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘ ভারতীয় ফুটবল যে চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তা সকলেই ভালোভাবেই জানেন। বেঙ্গালুরু দলের মালিক এবং ক্লাবের প্রতি গভীরভাবে আগ্রহী একজন বন্ধু হিসেবে, আমার কাছে এটি ছিল সবচেয়ে কঠিন সময়গুলির মধ্যে একটি। এখন, আমরা যখন আইএসএল মরসুম পুনরায় শুরু করার দিকে এগিয়ে যাচ্ছি, তখন ক্লাবের ব্যবস্থাপনা প্রথম দলের সকল খেলোয়াড়ের সাথে খোলামেলা, সৎ আলোচনা করেছে খেলাটি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তা মোকাবেলা করার জন্য।’

‘এই পর্যায়ে প্রথম দলের সকল খেলোয়াড় যারা তাঁদের পারিশ্রমিক কমাতে সম্মত হয়েছেন তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। নিঃসন্দেহে, এটি ছিল একটি ক্লাব হিসেবে আমাদের নেওয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলির মধ্যে একটি, এবং আমি সত্যিই কৃতজ্ঞ যে খেলোয়াড়রা ক্লাব এবং খেলার সর্বোত্তম স্বার্থে এই ত্যাগ স্বীকার করেছেন। দ্য ব্লুজ বছরের পর বছর ধরে গর্ব ও সম্মানের সাথে এই শহর এবং অঞ্চলের প্রতিনিধিত্ব করে আসছে এবং আমরা সেই প্রতিশ্রুতিতে অবিচল রয়েছি। একসাথে, আমরা নিশ্চিত, আমরা আরও শক্তিশালী হয়ে উঠব।’

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google