দেশের শ্রমিক-কৃষকদের প্রাপ্তি শুধু বিড়ি! সরব তৃণমূল বিধায়ক

কলকাতা: আজ রবিবার পেশ হল কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ আর এই বাজেট (Union Budget)পেশ হওয়ার পর থেকেই ফের শুরু হয়েছে কেন্দ্র বনাম বিরোধী ঠান্ডা লড়াই। সেই ঠান্ডা লড়াইয়ের উত্তাপ ...

By Sudipta Biswas

Published:

Follow Us
union-budget-2026-27-trinamool-criticism-workers

কলকাতা: আজ রবিবার পেশ হল কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ আর এই বাজেট (Union Budget)পেশ হওয়ার পর থেকেই ফের শুরু হয়েছে কেন্দ্র বনাম বিরোধী ঠান্ডা লড়াই। সেই ঠান্ডা লড়াইয়ের উত্তাপ এসে পড়েছে বাংলাতেও। বাজেটে বঞ্চিত হয়েছে বাংলা। বাংলার যুবক-যুবতী কৃষক শ্রমিকরা বঞ্চিত হয়েছেন এই বাজেটে এমনটাই অভিযোগ করছেন তৃণমূল নেতৃত্ব। এই আবহেই ফের একবার কলম ধরলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক এবং সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী।

তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে কেন্দ্রকে কটাক্ষ করে বলেছেন এবারের বাজেটে শ্রমিক এবং কৃষকদের প্রাপ্তি শুধুই বিড়ি। কারণ কেন্দ্রীয় বাজেটে বিড়ির দাম কমানো হয়েছে। তিনি আরও বলেছেন যে কেন্দ্রীয় সরকার কোনোদিন গরিব মানুষদের জন্য কিছু করেনি কিন্তু এই প্রথম যে কাজটি করলেন তা মনোরঞ্জনের ভাষায় কাবিলে তারিফ। তার সঙ্গে কেন্দ্রের এই সিদ্ধান্তের জন্য তিনি খেটে খাওয়া মানুষদের হয়ে সাধুবাদ জানিয়েছেন। তার সঙ্গে ভাগ করে নিয়েছেন নিজের খেটে খাওয়া জীবনের কথা এবং তার বিড়ি প্রেম।

   

আরও পড়ুন : বাজেটকে ‘তিন’ শব্দে ব্যাখ্যা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

তিনি বলেছেন কিভাবে কলকাতায় বিড়ি খেতে গিয়ে একটু জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি। যদিও মনোরঞ্জনের এই পোস্ট সম্পূর্ণভাবে ব্যাঙ্গাত্মক এবং আজকের বাজেটে দেশের খেটে খাওয়া মানুষদের জন্য যে বিড়ির দাম কমা ছাড়া যে আর কিছুই নেই এই কথাই তিনি তার পোস্টে বুঝিয়েছেন। তার সঙ্গে ব্যাক্ত করেছেন কেন্দ্রের প্রতি তার প্রচ্ছন্ন ধিক্কার।

পোস্টের শেষে তিনি ব্যাঙ্গাত্মক সুরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ধন্যবাদ জানিয়ে বলেছেন যে তিনি বিড়ি খুবই ভালোবাসেন এবং তার প্রাণ রক্ষাকারী বিড়ির দাম কমানোর জন্য অর্থমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন এই তৃণমূল বিধায়ক। শুধু মনোরঞ্জন নন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় থেকে শুরু করে সুদীপ বন্দোপাধ্যায় প্রত্যকেই এই বাজেট নিয়ে সুর চড়িয়েছেন।

অভিষেক বন্দোপাধ্যায় প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে বলেছেন এই ৮৫ মিনিটের বাজেট শুধু মাত্র কিছুক্ষন ধরে ভাট বকা ছাড়া আর কিছুই নয়। মমতা বলেছেন এই বাজেট মিশন এবং ভিশন লেস। তবে নির্বাচনের আগে বাজেট নিয়ে তৃণমূলের যে আক্ষেপ এবং বাংলাকে বঞ্চনা করার দাবি, তা কি ভোটের কৌশল হয়ে উঠবে সেটাই দেখার।

ভিডিও নিউজ দেখুন

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google