নয়াদিল্লি: দেশের সেরা প্রধানমন্ত্রী কে? (Prime Minister)এক কথায় এর উত্তর দেওয়া অসম্ভব, কিন্তু কি বলছে ভারতের মানুষের মতামত। সম্প্রতি ইন্ডিয়া টুডে একটি সমীক্ষা চালিয়েছিল। যার নাম ‘মুড অফ দ্য নেশন।’ আর এই সমীক্ষাতেই উঠে এসেছে অবাক করা তথ্য। সমীক্ষায় দেখা গিয়েছে দেশের ৫০% মানুষ নরেন্দ্র মোদীকেই সর্বকালের সেরা প্রধানমন্ত্রী নিয়েছেন। এছাড়াও ইন্দিরা গান্ধী ১২% ভোট পেয়েছেন।
সবচেয়ে অবাক করা বিষয় দেশের আরও এক সেরা প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীও মাত্র ১২% ভোট পেয়েছেন এবং এই সেরার দৌড়ে মোদীর চেয়ে অনেক পিছিয়ে। এই সমীক্ষা জুড়েই শুরু হয়েছে অনেক সমালোচনা। অটল বিহারি বা ইন্দিরা গান্ধী কেন নরেন্দ্র মোদীর তুলনায় কম সমর্থন পেলেন তার ব্যাখ্যা করতে গিয়ে অনেকেই বলেছেন মোদীর শাসনকালে নেওয়া সিদ্ধান্ত গুলো দেরিতে হলেও মানুষের অনেক উপকার করেছে।
লাল-হলুদের নজরে এই মিজো উইঙ্গার
উদাহরণ স্বরূপ তারা বলেছেন ২০১৬ সালের নোটবন্দির কথা। সেই সময় মানুষ নোটবন্দি নিয়ে অনেক সমলোচনা করেছেন কিন্তু তারপরে দেখা গিয়েছে এই নোটবন্দিতে ডিজিটাল ট্রান্সেকশনের সুবিধা আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। ব্যাঙ্কিং ব্যাবস্থার উন্নতি হয়েছে এবং যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিলনা তারাও খুলেছেন তারাও ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছেন। এছাড়াও মোদীর সমালোচনায় উঠে এসেছে স্বচ্ছ ভারত, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল, রাম মন্দিরের উদ্বোধন প্রসঙ্গগুলিও।
এছাড়াও মানুষের মনে সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছে মেক ইন ইন্ডিয়া পরিকল্পনা। এই পরিকল্পনাতে ভারতের অর্থনীতিতে এসেছে নতুন জোয়ার। তার সঙ্গে কেন্দ্রের আয়ুষ্মান ভারত, অটল পেনশন, পিএম মুদ্রা যোজনা গুলি থেকে মানুষ পেয়েছেন অগুনতি সুবিধা। তবে সমীক্ষার এই ফলাফল থেকে বোঝা যায়, ভারতীয় জনগণ এখনও মোদীর ‘স্ট্রং লিডারশিপ’-এর ওপর ভরসা রাখে। ইন্দিরা গান্ধীর আমলে জরুরি অবস্থা, অপারেশন ব্লু স্টারের মতো বিতর্কিত ঘটনা থাকলেও তাঁর সাহসী সিদ্ধান্ত অনেকের মনে আছে।
অটল বিহারী বাজপেয়ীর কবিতাময় ভাষণ, পোখরান পরীক্ষা, শান্তির পথে হাঁটা এসবও ভোলেনি মানুষ। কিন্তু আজকের প্রজন্ম হয়তো বর্তমানের সঙ্গে বেশি যুক্ত। মোদীর যুগে ভারত যে গতিতে এগোচ্ছে, অর্থনীতিতে পঞ্চম থেকে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে উঠে আসার সম্ভাবনা, সেটাই হয়তো তাঁকে এই শীর্ষে রেখেছে।




