লাল-হলুদের নজরে এই মিজো উইঙ্গার

গতবারের পর এবার যথেষ্ট ছন্দময় ফুটবলের মধ্যে দিয়ে শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। চূড়ান্ত সাফল্য না আসলেও তাঁদের পারফরম্যান্স নজর কাড়ছে সকলের। এবারের ডুরান্ড কাপের শুরু থেকেই যথেষ্ট ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Jerry Mawihmingthanga

গতবারের পর এবার যথেষ্ট ছন্দময় ফুটবলের মধ্যে দিয়ে শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। চূড়ান্ত সাফল্য না আসলেও তাঁদের পারফরম্যান্স নজর কাড়ছে সকলের। এবারের ডুরান্ড কাপের শুরু থেকেই যথেষ্ট দাপটের সাথে খেলতে দেখা গিয়েছিল ময়দানের এই প্রধানকে। পরবর্তীতে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে তাঁরা টেক্কা দিয়েছিল ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টকে। যদিও পরবর্তীতে আর এগোনো সম্ভব হয়নি। বাংলার আরেক শক্তিশালী ফুটবল ক্লাব তথা ডায়মন্ড হারবার এফসির কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে।

তারপর ঐতিহাসিক আইএফএ শিল্ডে অনবদ্য ফুটবল খেললেও শেষ পর্যন্ত টাইব্রেকারে পরাজিত হতে হয়েছিল পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। সেই হতাশা কাটিয়ে সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল ইস্টবেঙ্গল। কিন্তু সেখানেও বাঁধা হয়ে দাঁড়িয়েছিল টাইব্রেকার। শেষ পর্যন্ত সাডেন ডেথে বাজিমাত করে মানোলো মার্কেজের এফসি গোয়া‌। সেইসব ভুলে এই নতুন বছরের পঞ্চম দিন থেকেই ফের অনুশীলনে নেমে পড়েছিল মশাল ব্রিগেড।

   

এক্ষেত্রে আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে সাফল্য নিশ্চিত করাই এখন অন্যতম লক্ষ্য ইস্টবেঙ্গলের। তবে এবার বদলেছে লিগের ফরম্যাট। সুইস মডেলের মধ্যে দিয়েই এবার শুরু হতে চলেছে টুর্নামেন্ট। কাজেই এবার লড়াই যে অনেকটাই কঠিন সেটা বলা চলে। তবে এসবের মাঝেই সামনে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, আইএসএলের আগেই এবার এক ভারতীয় ফুটবলারকে দলে চূড়ান্ত করতে চলেছে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে জেরি মাউইহমিংথাঙ্কার নাম। পূর্বে ওডিশা এফসির হয়ে খেলেছেন এই মিজো উইঙ্গার।

গত ২০২২- ২০২৩ মরসুমে এই দলের হয়েই জিতেছেন সুপার কাপ। তবে পরবর্তীতে তাঁকে রিলিজ করে দেয় জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব। শোনা যাচ্ছে সব ঠিকঠাক থাকলে এবার কলকাতা ময়দানের এই প্রধানের সঙ্গেই যুক্ত হতে পারেন জেরি। যদিও এখনও পর্যন্ত স্পষ্ট নয় তাঁর যোগদানের বিষয়টি।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google