ISL: চেন্নাইয়ে প্রাক-মরসুম প্রস্তুতি শুরু করেছে ইন্টার কাশী

আসন্ন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল (ISL)। এখন যার অপেক্ষায় গোটা দেশের ফুটবলপ্রেমীরা। অন্যান্যবার দুইটি লেগের মধ্য দিয়ে এই ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Indian Football club Inter Kashi Appeals to CAS

আসন্ন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল (ISL)। এখন যার অপেক্ষায় গোটা দেশের ফুটবলপ্রেমীরা। অন্যান্যবার দুইটি লেগের মধ্য দিয়ে এই টুর্নামেন্ট আয়োজিত হলেও এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। সেই অনুযায়ী এবার একটি লেগের মধ্য দিয়েই আয়োজিত হতে চলেছে গোটা টুর্নামেন্ট। সেইদিকে নজরে রেখেই এই নতুন বছরের শুরু থেকে প্রস্তুতি শুরু করেছে কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। তবে খুব একটা পিছিয়ে নেই অন্যান্য দল গুলি।

এছাড়াও এবার অংশগ্রহণ করতে চলেছে বারাণসীর শক্তিশালী ইন্টার কাশী ফুটবল ক্লাব। গতবার সকলকে টেক্কা দিয়ে আইলিগ চ্যাম্পিয়ন হিসেবে উঠে এসেছিল ইন্টার কাশী। সেই সুবাদে এই নয়া সিজনে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে অংশ নিতে চলেছে বারাণসীর এই ফুটবল দল। সেক্ষেত্রে আগের তুলনায় লড়াই যে অনেকটাই কঠিন হতে চলেছে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই সবদিক মাথায় রেখেই দল সাজাতে চাইছে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে গত কয়েক সপ্তাহে বারংবার উঠে এসেছে এক দাপুটে বিদেশি ফুটবলারের নাম। খুব শীঘ্রই হয়তো চূড়ান্ত হয়ে যাবে সেই বিষয়টি।

   

পাশাপাশি ভারতীয় ফুটবলার দলে টানার ক্ষেত্রে ও যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে আইএসএল খেলা একাধিক ফুটবলারদের ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে গতবারের আইলিগ জয়ীরা। এবার তাঁদের নিয়েই চেন্নাইয়ের বুকে প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে আন্তোনিও লোপেজ হাবাসের ইন্টার কাশী ফুটবল ক্লাব। সম্ভাব্য সূচি অনুযায়ী দেখলে আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকেই নিজেদের অভিযান শুরু করতে চলেছে ইন্টার কাশী। টুর্নামেন্টের প্রথম দিনেই তাঁদের লড়াই করতে হবে এবারের সুপার কাপ জয়ী ফুটবল ক্লাব এফসি গোয়ার সঙ্গে।

জওহরলাল নেহরু ফতোরদা স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে এই ফুটবল ম্যাচ। কাজেই লড়াইটা যে সহজ হবে না সেটা বলাই চলে। সবদিক মাথায় রেখেই এবার দলকে প্রস্তুত করতে চাইবেন হাবাস।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google