আসন্ন নির্বাচনে ব্যারাকপুরের সম্ভাব্য প্রার্থী তালিকায় চমক

কলকাতা: বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। SIR প্রক্রিয়া শেষ হলেই নির্বাচন (Barrackpore)কমিশন ঘোষণা করবে ভোটের দিনক্ষণ। এই আবহেই সূত্র মারফত জানা গিয়েছে ব্যারাকপুর বিধানসভায় বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা। বিধানসভা নির্বাচনে ...

By Sudipta Biswas

Published:

Updated:

Follow Us
barrackpore-lok-sabha-bjp-candidate-list

কলকাতা: বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। SIR প্রক্রিয়া শেষ হলেই নির্বাচন (Barrackpore)কমিশন ঘোষণা করবে ভোটের দিনক্ষণ। এই আবহেই সূত্র মারফত জানা গিয়েছে ব্যারাকপুর বিধানসভায় বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা। বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর বিধানসভার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের অধীনে রয়েছে ৭ টি আসন। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা এই সাত আসন ব্যারাকপুর, নোয়াপাড়া, জগদ্দল, ভাটপাড়া, নৈহাটি, বিজপুর ও আমডাঙা শিল্পাঞ্চল ও শহরতলির মিশ্র এলাকা।

এখানে শ্রমিক, মধ্যবিত্ত ও শিল্পোদ্যোগীদের ভোট নির্ণায়ক। ২০২১-এ তৃণমূল কংগ্রেস এই অঞ্চলে শক্তিশালী ছিল, কিন্তু বিজেপি ২০১৯-এর লোকসভা নির্বাচনে অর্জুন সিং-এর নেতৃত্বে বড় লাভ করেছিল। এবার বিজেপি চাইছে সেই গতি ধরে রাখতে এবং আরও আসন ছিনিয়ে নিতে।সম্ভাব্য প্রার্থী তালিকা অনুযায়ী ব্যারাকপুর থেকে দাঁড়াতে পারেন কৌস্তভ বাগচী।

   

হঠাৎ অবসরের সিদ্ধান্ত! বিশ্বকাপের আগে এই তারকাকে নিয়ে চিন্তায় ভক্তরা

এই আসনে বর্তমান বিধায়ক তৃণমূলের রাজ চক্রবর্তী, কিন্তু বিজেপি এখানে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা চাইছে। নোয়াপাড়া থেকে সুনীল সিং বা অর্জুন সিং র নাম উঠে আসছে সম্ভাব্য প্রার্থী তালিকায়। অর্জুন সিং-এর নাম এখানে চমক। তিনি ব্যারাকপুর লোকসভার সাংসদ, কিন্তু বিধানসভায় প্রার্থী হলে নতুন সমীকরণ তৈরি হবে। সুনীল সিং স্থানীয় নেতা হিসেবে পরিচিত।

জগদ্দল থেকে দেখা যেতে পারে প্রিয়াঙ্গু পান্ডে। তরুণ মুখ, দলের যুব শাখায় সক্রিয়। এখানে বিজেপি নতুনত্ব আনতে চাইছে। ঠিক তেমনই ভাটপাড়া থেকে দেখা যেতে পারে অর্জুন পুত্র পবন সিংকে । শিল্পাঞ্চলের শ্রমিকদের মধ্যে প্রভাব রয়েছে তাঁর। নৈহাটি কেন্দ্র থেকে ফাল্গুনী পাত্র বা রূপক মিত্র দুজনের মধ্যে কাউকে শেষ মুহূর্তে প্রার্থী করা হবে। দু’জনেই দলের দীর্ঘদিনের কর্মী, স্থানীয় ইস্যুতে সোচ্চার।

বিজপুর কেন্দ্রও ভীষণ গুরুত্বপূর্ণ। এখন থেকে সুদীপ্ত দাস বা অন্য কাউকে দাঁড় করতে পারে বিজেপি। নামের পাশে শূন্যতা দেখে মনে হচ্ছে দল এখানে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারে। আমডাঙা থেকে সম্ভাব্য তালিকায় উঠে এসেছেন জয়দেব মান্না। গ্রামীণ এলাকায় দলের মুখ হিসেবে তিনি পরিচিত। দলীয় সূত্রের খবর, এই তালিকা এখনও চূড়ান্ত নয়। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা চলছে।

বিজেপি ২০২১-এর ভুল থেকে শিক্ষা নিয়ে প্রার্থী বাছাইয়ে ভোট-কুশলী সংস্থার সমীক্ষা করিয়েছে। অনেক আসনে নতুন মুখ আনার চেষ্টা, যাতে তৃণমূলের বিরুদ্ধে সতেজতা আনা যায়। ব্যারাকপুর অঞ্চলে শিল্পের সমস্যা, বেকারত্ব, দাম বৃদ্ধি মূল ইস্যু। বিজেপি এখানে ‘পরিবর্তন’-এর স্লোগান তুলতে চাইছে।তৃণমূলের পক্ষ থেকে এখনও প্রার্থী তালিকা চূড়ান্ত হয়নি, কিন্তু তারা এই অঞ্চলে শক্তিশালী।

ভিডিও নিউজ দেখুন

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google