এই আফগান ডিফেন্ডারকে দলে টানল গোকুলাম কেরালা

নতুন মরসুমের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করেছিল গোকুলাম কেরালা এফসি। আক্রমণভাগের পাশাপাশি দলের রক্ষণভাগকে ও যথেষ্ট গুরুত্ব দিয়েছে ম্যানেজমেন্ট। বলাবাহুল্য, গত গ্রীষ্মকালীন ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
gokulam-kerala-sign-afghan-defender-amid-arezou-ileague

নতুন মরসুমের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করেছিল গোকুলাম কেরালা এফসি। আক্রমণভাগের পাশাপাশি দলের রক্ষণভাগকে ও যথেষ্ট গুরুত্ব দিয়েছে ম্যানেজমেন্ট। বলাবাহুল্য, গত গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল একাধিক দেশি ও বিদেশি ফুটবলারের নাম। সেইমতো থোকচোম মালেমঙ্গাম্বা সিং থেকে শুরু করে গুরসিমরত গিল, জাংজিগান কুকি ও কিনশির মতো ফুটবলারদের দলে যোগদানের কথা আগেই জানিয়ে দিয়েছে দুইবারের আইলিগ জয়ীরা।

এই সমস্ত ফুটবলারদের নিয়েই এবার নতুন করে সাফল্য পাওয়ার স্বপ্ন দেখছে সমর্থকরা। কিন্তু শুধুমাত্র দেশীয় ফুটবলার নয়। বিদেশি নির্বাচনে ও যথেষ্ট চমক দিচ্ছে আইলিগের এই ফুটবল ক্লাব। কিছুদিন আগেই রক্ষণভাগ মজবুত করতে মাতিয়াস হার্নান্দেজের মতো দাপুটে স্প্যানিশ সেন্টার ব্যাককে দলে টেনেছে দক্ষিণের এই শক্তিশালী ফুটবল দল। যা নিঃসন্দেহে খুশি করেছিল সকল সমর্থকদের। ভারতের এই ফুটবল ক্লাবে যোগদান করার পূর্বে ব্রুনেইয়ের ডিপিএমএম এফসির সঙ্গে যুক্ত ছিলেন এই ফুটবলার। পাশাপাশি ইউরোপের ও বিভিন্ন ফুটবল দলে খেলার অভিজ্ঞতা রয়েছে এই বিদেশি তারকার। কিন্তু তিনি একানন।

   

এবার প্রতিবেশী দেশ তথা আফগানিস্তানের এক ডিফেন্ডারকে দলে টানল গোকুলাম কেরালা এফসি। তিনি আমিদ আরেজু। এই নতুন বছরে তাঁর দলে আসা নিঃসন্দেহে বিরাট বড় চমক। পূর্বে নরওয়ের ফুটবল ক্লাব আরেন্ডাল হয়ে খেলেছিলেন এই সেন্টার ব্যাক। সেখান থেকেই এসেছেন ভারতের ফুটবল ক্লাবে। আইলিগের এই দলে নিজেকে কতটা মানিয়ে নিতে পারেন সেটাই দেখার।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google