আইএসএল অনিশ্চয়তায় লুনা লোনে বিদেশে, কেরালার বড় ধাক্কা

ভারতীয় ক্লাব ফুটবল নিয়ে জটিলতা অব্যাহত। শেষ কয়েকটি বৈঠকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং ক্লাব জোট উভয়ের তৎপরতায় জট খুলতে শুরু করলেও হঠাৎই থমকে গিয়েছে গোটা পরিস্থিতি। যারফলে একটা ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
Adrian Luna Kerala Blasters

ভারতীয় ক্লাব ফুটবল নিয়ে জটিলতা অব্যাহত। শেষ কয়েকটি বৈঠকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং ক্লাব জোট উভয়ের তৎপরতায় জট খুলতে শুরু করলেও হঠাৎই থমকে গিয়েছে গোটা পরিস্থিতি। যারফলে একটা সময় মনে করা হচ্ছিল যে সব ঠিকঠাক থাকলে এই নতুন বছরের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে হয়তো শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগ। যারফলে নতুন করে আসার আলো দেখতে শুরু করেছিল সকলে। কিন্তু আর্থিক পরিস্থিতির দিকে বিশেষ দৃষ্টিপাত করে প্রশ্নের মুখে দেখা দিয়েছে বিষয়টি। এক্ষেত্রে অসম্মতি রয়েছে দেশের প্রথম সারির একাধিক দলের। ‌

Read More: মেসিকে দেখতে দিয়েছেন হাজার হাজার টাকা, কীভাবে ফেরত পাবেন? প্রক্রিয়া শুরু

   

এসবের মাঝে এবার উরুগুয়ান তারকা আদ্রিয়ান লুনাকে (Adrian Luna) নিয়ে বিশেষ সিদ্ধান্ত নিল কেরালা ব্লাস্টার্স। উল্লেখ্য, গত বেশ কয়েক মরসুম ধরেই দক্ষিণের এই ফুটবল ক্লাবের হয়ে খেলে আসছেন আদ্রিয়ান লুনা। দল এখনও পর্যন্ত চূড়ান্ত সাফল্য না পেলেও তাঁর সক্রিয়তা যথেষ্ট নজর কেড়েছে সকলের। ‌ বলতে গেলে সময়ের সাথে সাথে দলের কোচ বদল হলেও প্রত্যেকের কাছেই অন্যতম পছন্দের হিসেবে বিবেচিত হয়ে এসেছেন লুনা। গত সিজনে চোট সমস্যার জন্য বহু ম্যাচ খেলতে পারেননি এই তারকা। কিন্তু তবুও তাঁর উপর ভরসা রেখেছে ম্যানেজমেন্ট।

Read More: বছরের শুরুতেই চাকরি খোয়ালেন তারকা কোচ, বিরাট বার্তা ক্লাবের

হিসাব অনুযায়ী আগামী ২০২৭ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে ডেভিড কাতলার দলের। তবে দেশীয় ফুটবলের বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে এবার বিদেশের ক্লাবে তাঁকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেরালা ফুটবল দল। আপাতত লোন চুক্তিতে তাকে বিদেশের ক্লাবে পাঠিয়েছে কেরালা। মনে করা হচ্ছে ভারতীয় ক্লাব ফুটবলের এমন অস্বস্তিকর পরিস্থিতির অবসান ঘটলে কেরালার সঙ্গে চুক্তি বজায় থাকবে আদ্রিয়ান লুনার। সেই কামনাই থাকবে দক্ষিণের ফুটবলপ্রেমীদের।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google