আইকনিক Renault Duster শীঘ্রই ফিরছে ভারতে! প্রথম টিজার উত্তেজনা বাড়াল

প্রায় ছয় বছরের অপেক্ষা শেষ! রেনল্ট ইন্ডিয়া অফিসিয়ালি ঘোষণা করেছে যে অল-নিউ ডাস্টার (Renault Duster) ভারতে ফিরে আসবে। ২৬ জানুয়ারি ২০২৬-এ, অর্থাৎ সাধারণতন্ত্র দিবসে এই গাড়ি বাজারে হাজির ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Renault Duster

প্রায় ছয় বছরের অপেক্ষা শেষ! রেনল্ট ইন্ডিয়া অফিসিয়ালি ঘোষণা করেছে যে অল-নিউ ডাস্টার (Renault Duster) ভারতে ফিরে আসবে। ২৬ জানুয়ারি ২০২৬-এ, অর্থাৎ সাধারণতন্ত্র দিবসে এই গাড়ি বাজারে হাজির হবে। এই তারিখে SUV-টির ভারতীয় ডেবিউ হবে, যা পুরোনো ডাস্টারের (যা ২০২০-এর শুরুতে বন্ধ হয়ে গিয়েছিল) পর প্রথম নতুন অধ্যায়।

রেনল্ট একটা নস্টালজিক টিজার ভিডিও রিলিজ করেছে, যেখানে প্রথমে পুরোনো ডাস্টারের যাত্রা দেখানো হয়েছে – কীভাবে এই SUV ভারতে কমপ্যাক্ট SUV সেগমেন্টকে বদলে দিয়েছিল। তারপরই আসে নতুন মডেলের প্রথম ঝলক – কভার করা অবস্থায়, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ডিজাইন উপাদান স্পষ্ট।

   

নতুন Renault Duster-এর টিজারে কী কী দেখা যাচ্ছে?

ভারতীয় মডেলটা গ্লোবাল Dacia/রেনল্ট ডাস্টার-এর থেকে আলাদা হবে। এখানে কিছু ইন্ডিয়া-স্পেসিফিক পরিবর্তন আছে:

সামনের দিকে দেখা যাচ্ছে ভারী স্কাল্প্টেড বোনেট, আপরাইট ফেসিয়া এবং আইব্রো-শেপড LED DRLs (যা টার্ন ইন্ডিকেটরও কাজ করবে)। রুফ রেলও স্পষ্ট।

পিছনের দিকে সবচেয়ে বড় চমক – একটা ফুল-উইথ কানেক্টেড LED লাইটবার যা মাঝখানে রেনল্ট লোগোতে মিলিত হয়েছে। এটা গ্লোবাল মডেলের Y-শেপড টেলল্যাম্পস থেকে একদম আলাদা। রিয়ার ওয়াইপার ও স্পয়লারও দেখা যাচ্ছে।

নতুন ডাস্টার CMF-B প্ল্যাটফর্ম-এর উপর তৈরি – যা মডার্ন, সেফ ও হাইব্রিড-রেডি। ভারতে হাই লেভেল লোকালাইজেশন হবে যাতে দাম কম্পিটিটিভ থাকে।

আশা করা যাচ্ছে:

  • টার্বো-পেট্রোল ইঞ্জিন (সম্ভবত ১.৩ লিটার)
  • ম্যানুয়াল + অটোমেটিক গিয়ারবক্স
  • ৪×৪ (AWD) অপশনও সম্ভব (অফ-রোড লাভারদের জন্য দারুণ!)
  • ADAS, ৬ এয়ারব্যাগ, ডিজিটাল ক্লাস্টার, বড় টাচস্ক্রিন ইত্যাদি

প্রতিদ্বন্দ্বী

হায়ুন্দাই ক্রেটা, কিয়া সেলটোস, মারুতি গ্র্যান্ড ভিতারা, টাটা সিয়েরা, টয়োটা হাইরাইডার, স্কোডা কুশাক, ভক্সওয়াগেন টাইগুন – এই সেগমেন্টে নতুন ডাস্টার আবারও তার রগড, নো-ননসেন্স ক্যারেক্টার নিয়ে আসছে।

পুরোনো ডাস্টার (Renault Duster) যারা চালিয়েছেন, তারা জানেন – এই SUV-তে ছিল অফ-রোড ক্যাপাবিলিটি, কম্ফের্ট আর নির্ভরযোগ্যতা। নতুন মডেলটা সেই লিগ্যাসিকে নিয়ে আরও আধুনিক হয়ে ফিরছে। ২৬ জানুয়ারি ২০২৬, এই দিনটার অপেক্ষায় রয়েছেন অসংখ্য অনুরাগী।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google