কোভ রেঞ্জার্স এফসিতে নিজেকে মেলে ধরতে চান গ্ৰেগ স্টুয়ার্ট

গত ২০২৪-২০২৫ ফুটবল সিজনের শুরুতে গ্ৰেগ স্টুয়ার্টকে (Greg Stewart) দলে টেনে সকলকে চমকে দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। বলাবাহুল্য তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলেছিল দলের আপফ্রন্টকে। ২০টি ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
Transfer rumours Mumbai City FC

গত ২০২৪-২০২৫ ফুটবল সিজনের শুরুতে গ্ৰেগ স্টুয়ার্টকে (Greg Stewart) দলে টেনে সকলকে চমকে দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। বলাবাহুল্য তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলেছিল দলের আপফ্রন্টকে। ২০টি ম্যাচ খেলে ৩টি গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্ট ছিল এই হাইপ্রোফাইল তারকার। বলাবাহুল্য, সেই সুবাদেই গতবার দলের হয়ে আইএসএলের লিগ শিল্ড জয়ের পাশাপাশি লিগ কাপ ও জয় করেছিলেন এই তারকা। এক কথায় যা অনবদ্য সাফল্য। তবে চলতি বছরের মার্চ এই মাসের শেষেই তাঁর সঙ্গে চুক্তি হয় ময়দানের এই প্রধানের।

পরবর্তীতে তাঁকে দলে রাখার পরিকল্পনা থাকলে ও চোট আঘাত জনিত সমস্যার পাশাপাশি পারিবারিক বিষয়গুলির কথা মাথায় রেখেই তাঁর বিকল্প খোঁজার কাজ শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। সেই সুযোগ কাজে লাগিয়েই তাঁকে নিয়ে আগ্ৰহ প্রকাশ করেছিল দক্ষিণের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব চেন্নাইয়িন এফসি। তৎকালীন কোচ ওয়েন কোয়েলের অন্যতম পছন্দের ফুটবলার ছিলেন এই স্কটিশ তারকা। স্বাভাবিকভাবেই কথাবার্তা এগিয়ে গিয়েছিল অনেকটাই। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। যা কিছুটা হলেও হতাশ করেছিল দক্ষিণের সেই ফুটবল দলকে।

   

তবে মনে করা হচ্ছিল যে ভারতের কোনও দলের সঙ্গেই হয়তো যুক্ত হবেন গ্ৰেগ। কিন্তু সেটা হলনা এবার। আগেই জানা গিয়েছিল যে ভারত থেকে নিজের দেশেই ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল এই তারকার। সেটাই হয় শেষ পর্যন্ত। অবশেষে গত নভেম্বরের শেষের দিকেই স্কটল্যান্ডের তৃতীয় টায়ারের ফুটবল দল কোভ রেঞ্জার্স এফসির সঙ্গে যুক্ত হয়েছেন বাগানের এই প্রাক্তন তারকা। ইতিমধ্যেই সেই দলের হয়ে খেলে ফেলেছেন কয়েকটি ম্যাচ। এখনও পর্যন্ত গোলের দেখা না পেলেও আসন্ন ম্যাচে গোলে ফিরতে চান বছর পঁয়ত্রিশের এই সেন্টার ফরোয়ার্ড।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google