Poco F8 Pro ও F8 Ultra-র ডিসপ্লে সাইজ ও কালার অপশন প্রকাশ্যে, লঞ্চ কবে?

Xiaomi-র সাব-ব্র্যান্ড Poco আসছে 26 নভেম্বর গ্লোবালি লঞ্চ করতে চলেছে তাদের নতুন Poco F8 সিরিজ। লঞ্চের আগে কোম্পানি একের পর এক টিজার প্রকাশ করে Poco F8 Pro এবং ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Poco F8 Pro, Poco F8 Ultra Display Size Revealed

Xiaomi-র সাব-ব্র্যান্ড Poco আসছে 26 নভেম্বর গ্লোবালি লঞ্চ করতে চলেছে তাদের নতুন Poco F8 সিরিজ। লঞ্চের আগে কোম্পানি একের পর এক টিজার প্রকাশ করে Poco F8 Pro এবং Poco F8 Ultra-র ডিসপ্লে সাইজ, রঙের অপশন, ব্যাটারি ক্ষমতা এবং অডিও ফিচারের মতো গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে। দুটি মডেলেই থাকছে Bose-টিউনড স্পিকার, বৃহৎ ব্যাটারি এবং ফ্ল্যাগশিপ গ্রেড Snapdragon 8 Elite সিরিজের প্রসেসর।

Poco F8 Pro ও Poco F8 Ultra: ডিসপ্লে সাইজ ও ডিজাইন আপডেট

কোম্পানির সর্বশেষ টিজার জানাচ্ছে, F8 Pro-তে থাকবে একটি 6.59-ইঞ্চি ডিসপ্লে, আর Poco F8 Ultra-তে দেওয়া হয়েছে বড়সড় 6.9-inch প্যানেল। রঙের দিক দিয়ে Poco F8 Ultra আসবে Black ও Denim Blue দুই শেডে। Denim Blue ভ্যারিয়েন্টে ব্যবহৃত হয়েছে থার্ড-জেন ন্যানো-টেক টেক্সচার্ড ব্যাক প্যানেল, আর Black ভ্যারিয়েন্টে রয়েছে গ্লাস ফাইবার ফিনিশ। অন্যদিকে Poco F8 Pro-কে দেখা গেছে ব্ল্যাক, সিলভার এবং ব্লু — তিনটি রঙে। এছাড়া Ultra মডেলে থাকবে 5x টেলিফটো ক্যামেরা, যা ফটোগ্রাফিতে আরও বহুমুখী সুবিধা দেবে।

   

Poco নিশ্চিত করেছে যে Poco F8 Ultra-তে থাকবে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং এর সঙ্গে থাকবে VisionBoost D8 চিপ, যা AI পারফরম্যান্স আরও উন্নত করবে। Poco F8 Pro মডেলটি আসবে Snapdragon 8 Elite SoC-সহ, যা ফ্ল্যাগশিপ স্তরের গেমিং ও মাল্টিটাস্কিং পারফরম্যান্স দিতে সক্ষম। দুটি মডেলেই Bose টিউনড স্পিকার ব্যবহারের ফলে অডিও কোয়ালিটি হবে আরও প্রিমিয়াম।

ব্যাটারির ক্ষেত্রে Poco F8 Ultra-তে থাকবে বড়সড় 6500mAh ব্যাটারি ইউনিট, আর Poco F8 Pro-তে থাকবে 6210mAh ব্যাটারি। যদিও চার্জিং স্পিড নিয়ে এখনও কিছু জানানো হয়নি, তবে কোম্পানির পূর্বের রেকর্ড দেখে অনুমান করা যায় যে দ্রুত চার্জিং সুবিধা থাকবেই।

ক্যামেরা ও অন্যান্য ফিচার

Poco F8 Ultra ও F8 Pro—দুটি মডেলই সম্ভবত Redmi K90 Pro Max এবং Redmi K90-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে বাজারে আসছে। বিশেষ করে Ultra মডেলে প্রত্যাশিত ফিচারের মধ্যে রয়েছে 50-megapixel প্রাইমারি ক্যামেরা, 50-megapixel পেরিস্কোপ টেলিফটো সেন্সর এবং 50-megapixel আলট্রাওয়াইড ক্যামেরা। সেলফির জন্য দেওয়া হতে পারে 32-megapixel ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ফোনটিতে থাকতে পারে ইন-ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, মেটাল মিডল ফ্রেম এবং IP69 রেটেড ডাস্ট ও ওয়াটার রেসিস্ট্যান্স, যা ফোনটিকে আরও টেকসই করে তুলবে।

লঞ্চের সময়সূচি

Poco ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে Poco F8 Pro এবং Poco F8 Ultra-এর গ্লোবাল ডেবিউ হবে 26 নভেম্বর, দুপুর 1:30 মিনিট (IST) সময়, বালিতে। ক্রমাগত টিজার দেখে ধারণা করা যাচ্ছে F8 সিরিজটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সেগমেন্টে বেশ সাড়া ফেলবে। প্রসঙ্গত, নতুন সিরিজের ডিজাইন, রঙের বৈচিত্র্য, উন্নত ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি ক্ষমতা মাঝারি বাজেটের ফ্ল্যাগশিপ মার্কেটে Poco-কে আরও দৃঢ় অবস্থানে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google