রোহিতকে টপকে বিশ্বরেকর্ড এই তারকা পাক ক্রিকেটারের

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম (Babar Azam) আবার লিখলেন নতুন ইতিহাস। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১১ রানের অপরাজিত ইনিংস খেলেই তিনি গড়লেন এক বিরল কীর্তি। ...

By Subhasish Ghosh

Published:

Updated:

Follow Us
babar-azam-breaks-rohit-sharma-t20i-world-record-2025

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম (Babar Azam) আবার লিখলেন নতুন ইতিহাস। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১১ রানের অপরাজিত ইনিংস খেলেই তিনি গড়লেন এক বিরল কীর্তি। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন বাবর।

এর আগে এই রেকর্ড ছিল প্রাক্তন ভারতের অধিনায়ক রোহিত শর্মার দখলে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসর নেওয়া রোহিতের ঝুলিতে ছিল ৪২৩১ রান। শুক্রবার বাবর আজম তাঁর সেই রেকর্ড ভেঙে এগিয়ে গেলেন তিন রান এগিয়ে, তাঁর এখন রান সংখ্যা ৪২৩৪।

   

রেকর্ড ভাঙার পেছনে পরিসংখ্যানের গল্প

১৩০তম ম্যাচে নেমে এই কীর্তি গড়েছেন বাবর আজম। তাঁর নামের পাশে রয়েছে তিনটি শতরান ও ৩৬টি অর্ধশতরান। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট ১২৯। অন্যদিকে রোহিত শর্মা ১৫৯ ম্যাচ খেলে করেছেন পাঁচটি শতরান ও ৩২টি অর্ধশতরান, স্ট্রাইক রেট ১৪০.৮৯। অর্থাৎ ২৯টি ম্যাচ কম খেলেই বাবর টপকে গেলেন ভারতীয় তারকাকে।

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি (৪১৮৮ রান), চতুর্থে ইংল্যান্ডের জস বাটলার (৩৮৬৯ রান) এবং পঞ্চমে আয়ারল্যান্ডের পল স্টার্লিং (৩৭১০ রান)।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ে ফের পাকিস্তান

প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরে বাবরের এই রেকর্ডে রঙ চড়িয়েছে পাকিস্তানের জয়সূচক ফলও। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরায় পাকিস্তান।

প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় মাত্র ১১০ রানে। ডেওয়াল্ড ব্রেভিস ২৫ রান করলেও বাকি ব্যাটাররা মুখ থুবড়ে পড়েন পাকিস্তানি বোলিংয়ের সামনে। ফাহিম আশরফ নেন ২৩ রানে ৪ উইকেট, সলমন মির্জা ১৪ রানে ৩ উইকেট এবং নাসিম শাহ ২৮ রানে ২ উইকেট দখল করেন।

জবাবে পাকিস্তান ১৩.১ ওভারে ১ উইকেটে ১১২ রান তুলে ম্যাচ শেষ করে দেয়। ওপেনার সাইম আয়ুব ৩৮ বলে ৭১ রানের অপরাজিত ঝোড়ো ইনিংস খেলেন। সাহিবজাদা ফারহান করেন ২৮ রান, আর রেকর্ড গড়া বাবর আজম খেলেন ১৮ বলে ১১ রানের অপরাজিত ইনিংস।

বাবরের নতুন মাইলফলক

এই ইনিংসের পর বাবর আজম এখন শুধু পাকিস্তানের নয়, বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেও এক বিশেষ অধ্যায়ের মালিক। নিয়মিততার প্রতীক হিসেবে পরিচিত বাবর আবারও প্রমাণ করলেন। ধৈর্য, দক্ষতা ও ধারাবাহিকতা মিলে গড়া যায় ইতিহাস।

ভিডিও নিউজ দেখুন

Subhasish Ghosh

[email protected]

Follow on Google