এই স্প্যানিশ ডিফেন্ডারকে দলে টানল কেরালা ব্লাস্টার্স

বহু প্রত্যাশা নিয়ে গত মরসুমে মিকেল স্ট্যাহরের হাতে দায়িত্ব তুলে দিয়েছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। পরবর্তীতে তাঁর নির্দেশ মতোই একের পর এক ফুটবলার চূড়ান্ত করেছিল দক্ষিণের এই দল। ...

By Sayan Sengupta

Published:

Follow Us
kerala-blasters-signs-spanish-defender-juan-rodriguez-isl-2025-26

বহু প্রত্যাশা নিয়ে গত মরসুমে মিকেল স্ট্যাহরের হাতে দায়িত্ব তুলে দিয়েছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। পরবর্তীতে তাঁর নির্দেশ মতোই একের পর এক ফুটবলার চূড়ান্ত করেছিল দক্ষিণের এই দল। কিন্তু তবুও খুব একটা ভালো পারফরম্যান্স করা সম্ভব হয়নি দলের পক্ষে। গতবারের ডুরান্ড কাপ হোক কিংবা দেশের প্রথম ডিভিশনের ফুটবল লিগ ওরফে আইএসএল। প্রত্যেক ক্ষেত্রেই তথৈবচ পরিস্থিতি দেখা দিয়েছিল দক্ষিণের এই দলের। সবদিক নজরে রেখেই পরবর্তীতে এই বিদেশি কোচ সহ দলের সকল সাপোর্টিং স্টাফেদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল দক্ষিণের এই দল।

তারপর গত কলিঙ্গ সুপার কাপের আগে নয়া কোচ নিযুক্ত করেছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। সেক্ষেত্রে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল ডেভিড কাতলার হাতে। মনে করা হচ্ছিল এই নতুন কোচের হাত ধরেই হয়তো প্রথম সাফল্যের মুখ দেখবে দেশের এই প্রথম সারির ফুটবল দল। কিন্তু সেটা আর সম্ভব হয়নি। সর্বভারতীয় কাপ টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল দলকে হারানো সম্ভব হলেও আটকে যেতে হয়েছিল পরবর্তী ম্যাচে। মোহনবাগান সুপার জায়ান্টের কাছে নাস্তানাবুদ হতে হয়েছিল আদ্রিয়ান লুনাদের। বলতে গেলে তাঁদের রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের কাছেই পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল দক্ষিণের এই শক্তিশালী ক্লাবকে।

   

সেই হতাশা কাটিয়ে এবারের এই সিজনে ভালো পারফরম্যান্স করতে মরিয়া সকলে। তাই অনেক আগে থেকেই ঘর গোছানোর কাজে হাত দিয়েছিল ম্যানেজমেন্ট (Kerala Blasters)। যেখানে ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি নির্বাচনে ও থেকেছে যথেষ্ট চমক। বিগত কয়েক মাসে একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের যোগদানের কথা ঘোষণা করেছিল ম্যানেজমেন্ট। এবার সেই তালিকায় যুক্ত হল এক স্প্যানিশ ডিফেন্ডারের নাম। তিনি হুয়ান রদ্রিগেজ। পূর্বে সেই দেশের ফুটবল ক্লাব সিডি লুগোর সঙ্গে যুক্ত ছিলেন এই সেন্টার ব্যাক। সেই দলের হয়ে একাধিক ম্যাচে নজর কেড়েছিলেন বছর তিরিশের এই ফুটবলার।

এছাড়াও গত বেশ কয়েক বছরে স্পেনের একাধিক ফুটবল ক্লাবে খেলেছিলেন এই ডিফেন্ডার। এবার ভারতীয় ফুটবল সার্কিটে নিজেকে আদৌও কতটা মেলে ধরতে পারেন সেটাই দেখার বিষয়।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google