সিবিআইয়ের তদন্তে অনাস্থা অভিজিতের পরিবারের, চার্জ গঠন প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের

বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় শিয়ালদহ আদালতের চার্জ গঠনে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। শিয়ালদহ আদালতের প্রথম দায়রা বিচারকের এজলাসে চার্জ গঠনের প্রক্রিয়া চলছে। অভিযোগ প্রভাবশালীদের জেরা না ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
high-court

বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় শিয়ালদহ আদালতের চার্জ গঠনে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। শিয়ালদহ আদালতের প্রথম দায়রা বিচারকের এজলাসে চার্জ গঠনের প্রক্রিয়া চলছে। অভিযোগ প্রভাবশালীদের জেরা না করেই চার্জ গঠনের পথে সিবিআই। সেই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ চার্জ গঠন প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেছে।

কিছুদিন আগে এই মামলায় নিম্ন আদালতে এখনই চার্জ ফ্রেম করা যাবে না বলে নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। কিন্তু আদালতের নির্দেশ ওই ঘটনার তদন্ত চালিয়ে যাবে সিবিআই বলে জানিয়েছে আদালত। কিন্তু সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা। সিবিআই তদন্তের দাবি থাকলেও পরিবারের অভিযোগ, গোপন জবানবন্দিতে এবং সিবিআই এর কাছে দেওয়া লিখিত বয়ানে যে সমস্ত প্রভাবশালী ব্যক্তিদের নাম বলা হয়েছিল তাঁদের বিরুদ্ধে সিবিআই কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সেই কারণেই সিবিআই এর ওপর অনাস্থা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবার।

   

মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্ত এজলাসে মামলা চলাকালীন মামলাকারীর পক্ষের আইনজীবীরা অভিযোগ যাদের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের প্রভাবশালী নেতাদের নাম উল্লেখ করলেও সিবিআই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেই সমস্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে সিবিআই আর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। তাই অবিলম্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে আদালতের নির্দেশ দিন প্রভাবশালী কাঁকুড়গাছি তৃণমূল নেতাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার। পাশাপাশি বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় অভিযুক্ত সুফল বোস (ওরফে রানা) জামিন খারিজ করল বিচারপতি দেবাংশু বসাক ও জাস্টিস বিভাস রঞ্জন দে ডিভিশন বেঞ্চ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google