East Bengal : উদ্বেগ বাড়িয়ে ফের বাংলাদেশ যেতে পারেন ইস্টবেঙ্গল কর্তারা

ফের হতে পারে বাংলাদেশ সফর (East Bengal)। বসুন্ধরা গ্রুপের (Basundhara Group) সঙ্গে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই খবর। এদিকে সময় বয়ে চলেছে। ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যেও উদ্বেগ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ফের হতে পারে বাংলাদেশ সফর (East Bengal)। বসুন্ধরা গ্রুপের (Basundhara Group) সঙ্গে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই খবর। এদিকে সময় বয়ে চলেছে। ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে।

কিছু দিন আগেই বাংলাদেশ গিয়েছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। মনে করা হয়েছিল কথা একেবারে পাকা করেই তাঁরা ফিরবেন কলকাতায় । পদ্মা পারের কথোপকথন কতটা ইতিবাচক সে ব্যাপারে বিশদে কিছু জানা যায়নি। বিনিয়োগ প্রসঙ্গে লাল কর্তা জানিয়েছিলেন, সময় হলেই সব বলে হবে।

   

সময় বয়ে চলেছে। আগামী মরশুমের কথা মাথায় রেখে সব ক্লাব গুছিয়ে নিচ্ছে নিজেদের দল। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে একাধিক ফুটবলারের সম্মতি আদায় করা হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু ইনভেস্টর ছাড়া ভালো দল গড়া আদৌ সম্ভব কি না সে ব্যাপারে সংশয় রয়েছে।

এপ্রিলের মাঝামাঝি অথবা শেষের দিকে কলকাতার ক্লাব কর্তাদের সঙ্গে বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের আরও এক প্রস্থ আলোচনা হবে বলে অনুমান।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google