Himachal Pradesh: ভয়াবহ দুর্ঘটনার কবলে বাস, আহত একাধিক

ভয়াবহ দুর্ঘটনা ঘটল হিমাচল প্রদেশ। জানা গিয়েছে, সোমবার চণ্ডীগড়-মানালি হাইওয়েতে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার জেরে চালক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৩০ জনেরও বেশি যাত্রী বলে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

ভয়াবহ দুর্ঘটনা ঘটল হিমাচল প্রদেশ। জানা গিয়েছে, সোমবার চণ্ডীগড়-মানালি হাইওয়েতে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার জেরে চালক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৩০ জনেরও বেশি যাত্রী বলে খবর।

মান্ডির এসপি শালিনী অগ্নিহোত্রী জানান, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। বাসটি মানালি থেকে সিমলার দিকে যাচ্ছিল। আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর।

   

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে বাসটি মানালি থেকে সিমলার দিকে আসছিল। এরপর দায়োদে বাসটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাহাড়ের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের।

ঘটনার সময় বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। কর্মকর্তারা জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google