শিয়ালদহ ডিভিশনে ফের ট্রেন বাতিল, সপ্তাহান্তে দুর্ভোগের আশঙ্কা

সপ্তাহান্তে ফের ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল রেল (Train Services Disrupted)। শনি ও রবিবার মিলিয়ে শিয়ালদহ ডিভিশনের একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু দূরপাল্লার ট্রেনের সময়সূচিতেও ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Senior Citizen Train Coach

সপ্তাহান্তে ফের ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল রেল (Train Services Disrupted)। শনি ও রবিবার মিলিয়ে শিয়ালদহ ডিভিশনের একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু দূরপাল্লার ট্রেনের সময়সূচিতেও রদবদল আনা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, দমদম জংশনে গুরুত্বপূর্ণ কাজের জন্য ৭ ঘণ্টা ধরে ট্রাফিক ও পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরেই বিপর্যস্ত হচ্ছে লোকাল ও দূরপাল্লার ট্রেন পরিষেবা।

দমদম, ডানকুনি, দত্তপুকুর, বারাসত ও বনগাঁ রুটে বহু ট্রেন বাতিল থাকছে। এরফলে যাত্রীদের চরম দুর্ভোগের আশঙ্কা থাকছে সপ্তাহান্তে।

   

শনিবার বাতিল ট্রেনের তালিকা (২৭ জুলাই, শনিবার):
দমদম জংশনের কাজের জন্য আজ শনিবার বাতিল করা হয়েছে দু’টি ট্রেন:

আপ ৩২২৪৯ ডানকুনি লোকাল

ডাউন ৩২২৫২ ডানকুনি লোকাল

এছাড়াও আজ থেকেই পরিবর্তিত হচ্ছে বহু দূরপাল্লার ট্রেনের সময়সূচি।
পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস (Puri-Sealdah Duronto Express) আজ নির্ধারিত সময়ের থেকে ৩ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে ছাড়বে। ট্রেনটি আজ সন্ধ্যা ৭টার পরিবর্তে ছাড়বে রাত ১১টা ১৫ মিনিটে পুরী থেকে।

রবিবার বাতিল ট্রেনের তালিকা (২৮ জুলাই, রবিবার):
শিয়ালদহ-হাবরা রুটে:

আপ ৩৩৬৫৩ হাবরা লোকাল

ডাউন ৩৩৬৫৪ হাবরা লোকাল

শিয়ালদহ-দত্তপুকুর রুটে:

ডাউন ৩৩৬১২ দত্তপুকুর লোকাল

শিয়ালদহ-বনগাঁ রুটে:

আপ ৩৩৮১৭ বনগাঁ লোকাল

ডাউন ৩৩৮২৪ বনগাঁ লোকাল

শিয়ালদহ-বারাসত রুটে:

বাতিল দু’টি লোকাল ট্রেন

শিয়ালদহ-ডানকুনি রুটে (মোট ১০টি লোকাল ট্রেন):

আপ ট্রেন বাতিল: ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১৯

ডাউন ট্রেন বাতিল: ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০

রেল সূত্রে জানা গিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সিদ্ধান্ত। তবে হঠাৎ করে এতগুলি ট্রেন বাতিল হওয়ায় নিত্যযাত্রীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। অনেকেই বলছেন, আগাম পরিকল্পনা ও বিকল্প ব্যবস্থা না থাকলে যাত্রী দুর্ভোগ আরও বাড়বে। এছাড়া কিছু দূরপাল্লার ট্রেনকে গন্তব্যের আগেই থামিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রেল। কিছু ট্রেন আবার ঘুরপথে যাত্রা করবে।

যাত্রীদের উদ্দেশ্যে রেলের পরামর্শ:
রেলযাত্রীদের অনুরোধ করা হয়েছে, যাত্রার আগে নির্দিষ্ট রেলওয়ে অ্যাপ বা রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ট্রেনের স্ট্যাটাস দেখে নিতে। যাত্রীদের নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নের স্বার্থেই এই ব্লক, দাবি রেলের। তবে সপ্তাহান্তে যাত্রীদের এই সাময়িক দুর্ভোগ চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে বলেই আশঙ্কা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google