Malda: ভয়াবহ বিস্ফোরণে উড়ল বাড়ির ছাদ, মৃত শিশু

ভয়াবহ বিস্ফোরণে উড়ল বাড়ির ছাদ, মর্মান্তিক মৃত্যু হল এক শিশুর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক এলাকায়। এহেন ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।  ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থলে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ভয়াবহ বিস্ফোরণে উড়ল বাড়ির ছাদ, মর্মান্তিক মৃত্যু হল এক শিশুর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক এলাকায়। এহেন ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থলে কালিয়াচক থানার আইসি এবং মালদহের ডেপুটি পুলিশ সুপার। ঘিরে দেওয়া হয়েছে পুরো বাড়ি। গ্যাস সিলিন্ডার ফেটেই ওই বিস্ফোরণ নাকি বাড়ির মধ্যে মজুত করা ছিল কোনও শক্তিশালী বোমা তা খতিয়ে দেখা হচ্ছে। 

   

পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভেঙে পড়ে বাড়ির পাকা ছাদের একাংশও। রীতিমতো ধ্বংসস্তুপে পরিণত হয় বাড়িটি। পরিবার সূত্রে দাবি, রান্নার গ্যাসের সিলিণ্ডার ফেটেই এই বিস্ফোরণ ঘটেছে। যদিও তা মানতে নারাজ তদন্তকারী অফিসাররা।

শেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে হাজির হয়েছেন কালিয়াচক থানার আইসি এবং মালদহের ডেপুটি পুলিশ সুপার। বাউন্ডারি করে ঘিরে দেওয়া হয়েছে পুরো বাড়িটিকে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google