ভোটার লিস্টের ডিক্লারেশন ফর্ম নিয়ে মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ, নিশানায় নির্বাচন কমিশন

রথযাত্রার আগেই দিঘায় পৌঁছে সাংবাদিকদের সামনে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ভোটার তালিকা আপডেট সংক্রান্ত নতুন ‘ডিক্লারেশন ফর্ম’ নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Fired SSC Teachers Return to CM’s Residence, Await Mamata’s Response

রথযাত্রার আগেই দিঘায় পৌঁছে সাংবাদিকদের সামনে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ভোটার তালিকা আপডেট সংক্রান্ত নতুন ‘ডিক্লারেশন ফর্ম’ নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। সরাসরি নির্বাচন কমিশনারকে নিশানা করে মমতা বলেন, ‘‘বাবা-মায়ের জন্ম শংসাপত্র চাইছে! এটা কী হচ্ছে?’’

বুধবার দিঘার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, ‘‘কমিশন থেকে দুটি চিঠি পাঠানো হয়েছে। বিহার থেকে শুরু হলেও এটা আসলে গোটা দেশের জন্য। এখন বলছে ১৯৮৭ সালের আগে জন্মালেই চলবে, তারপরে জন্মালে বাবার-মায়ের বার্থ সার্টিফিকেট দিতে হবে। আমার মাথায় ঢুকছে না! অভিষেকও তো ১৯৮৭-র নভেম্বরে জন্মেছে। তাহলে ওর ক্ষেত্রেও তো এই নিয়ম? এটা তো রীতিমতো মজা!’’

   

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও বলেন, ‘‘এটা আসলে একটা বড় স্ক্যাম। ভোটার তালিকায় নাম তোলার নামে একটা ফাঁদ পাতা হচ্ছে। ২ জুন থেকেই এই নতুন ফর্ম চালু করেছে কমিশন। এতে কতটা গোপন ফাঁকফোকর আছে সেটা সাধারণ মানুষ জানে না।’’

বিহারে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন (Mamata Banerjee), ‘‘বিহারে আর মাত্র তিন মাসের মধ্যে ভোট। তাই ওরা তাড়াহুড়ো করছে। আসলে ওরা বাংলাকেও টার্গেট করতে চাইছে। পরিযায়ী শ্রমিক, প্রান্তিক জনগোষ্ঠী, হকারদের টার্গেট করা হচ্ছে।’’

বিজেপির প্রতি পরোক্ষ অভিযোগ তুলে তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee) বলেন, ‘‘এর আগেও হরিয়ানার ভোটার এনে বাংলার লিস্টে ঢুকিয়ে দিয়েছে। এবারও সেই চক্রান্ত হচ্ছে। ওরা সবাইকে শ্রমিক ভাবে। বিজেপি-ই এর পিছনে রয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘এই প্রচারকরা যারা ডাটা সংগ্রহ করছে তাদের মাধ্যমেই এই কাজ করানো হচ্ছে।’’

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) প্রশ্ন, ‘‘প্রান্তিক মানুষদের কতজনের কাছে বাবা-মায়ের জন্ম শংসাপত্র আছে? হকার, গৃহশ্রমিক, দিনমজুরের পক্ষে এটা জোগাড় করা সম্ভব নয়। তাহলে এই মানুষগুলো কি ভোটাধিকার থেকে বঞ্চিত হবে?’’

নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিয়ে মমতা (Mamata Banerjee) বলেন, ‘‘আমি অনুরোধ করব কমিশন যেন সঠিক গাইডলাইন প্রকাশ করে। মানুষের নাম যেন অকারণে বাদ না যায়। এটা NRC-র থেকেও বেশি বিপজ্জনক।’’

তিনি (Mamata Banerjee) আরও বলেন, ‘‘আমি বাংলার সব মানুষের কাছে আবেদন করব। আপনারা ভোটার তালিকায় নিজের নাম আছে কিনা, তা খতিয়ে দেখুন। শুধু নিজের নাম দেখেই নিশ্চিন্ত থাকবেন না। শেষ অবধি দেখুন, যাতে কোনো ষড়যন্ত্রে আপনার নাম বাদ না যায়।’’

রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের আগেই ভোটার তালিকা নিয়ে এই বিতর্ক ঘিরে ফের উত্তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google