মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ মামলায় সময় চাইল বিজেপি

মুকুল রায় বিধায়ক পদ অপসারণ মামলার শুনানি ফের পিছল। জানা গিয়েছে, আগামী বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছিল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
TMC Leader Mukul Roy addressing a gathering

মুকুল রায় বিধায়ক পদ অপসারণ মামলার শুনানি ফের পিছল। জানা গিয়েছে, আগামী বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছিল যে এক মাসের মধ্যে মামলার সমাধান করতে হবে কলকাতা হাইকোর্টকে। এরপর বঙ্গ বিজেপির কাছে হলফনামা দাবি করে হাইকোর্ট। এবার সেই মামলাতেই হলফনামা জমা দেওয়ার জন্য দুদিন সময় চাইল বিজেপি শিবির। জানা গিয়েছে, আগামী বুধবার পরবর্তী শুনানি হবে।

   

বিজেপির একটাই দাবি, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করতে হবে। অন্যদিকে সম্প্রতি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, মুকুল রায় এখন বিজেপিতেই আছেন তাই তাঁর বিধায়ক পদ খারিজ করা হবে না। এর আগে মুকুলের বিধায়ক পদ খারিজ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও সেখানে বিশেষ কোনো লাভ হয়নি।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google