Bajaj Chetak 3001 নামেই আসছে বাজাজের সবচেয়ে সস্তার ই-স্কুটার, চলতি সপ্তাহে লঞ্চ

বাজাজ অটো (Bajaj Auto) শীঘ্রই তাদের জনপ্রিয় Chetak লাইনআপে একটি নতুন ইলেকট্রিক স্কুটার যুক্ত করতে চলেছে। নতুন মডেলটি Bajaj Chetak 3001 নামে লঞ্চ হবে। এটি চলতি সপ্তাহের মাঝামাঝিতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Bajaj Chetak 3001 will launch this week

বাজাজ অটো (Bajaj Auto) শীঘ্রই তাদের জনপ্রিয় Chetak লাইনআপে একটি নতুন ইলেকট্রিক স্কুটার যুক্ত করতে চলেছে। নতুন মডেলটি Bajaj Chetak 3001 নামে লঞ্চ হবে। এটি চলতি সপ্তাহের মাঝামাঝিতে ভারতের বাজারে পা রাখতে চলেছে। উল্লেখ্য, ইলেকট্রিক স্কুটার সেগমেন্টে Chetak নামে বাজাজ ইতিমধ্যেই একটি পরিচিত এবং বিশ্বাসযোগ্য তৈরি করেছে, এবং এই নতুন মডেল সেই ধারাকে আরও বিস্তৃত করবে বলেই আশাবাদী বাজাজ।

Bajaj Chetak 3001-এ সম্ভাব্য স্পেসিফিকেশন

যদিও বাজাজ এখনও অফিসিয়ালি Bajaj Chetak 3001-এর সমস্ত স্পেসিফিকেশন প্রকাশ করেনি, তবে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী স্কুটারটিতে থাকতে পারে একটি ৩.১ কিলোওয়াট শক্তির ইলেকট্রিক মোটর। এই মোটর সর্বোচ্চ ৬২ কিমি প্রতি ঘণ্টা গতি দিতে সক্ষম হবে, যা শহরের দৈনন্দিন চলাচলের জন্য যথেষ্ট। সেই সঙ্গে স্কুটারটিতে থাকতে পারে একটি ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক, যা রেঞ্জ ও পারফরম্যান্সের মধ্যে একটি ভালো সামঞ্জস্য বজায় রাখবে বলে মনে করা হচ্ছে।

   

নতুন Royal Enfield Super Meteor 650-এর টেস্টিং শুরু, পাচ্ছে নতুন সাসপেনশন ও টিএফটি স্ক্রিন

Chetak 2903-এর আপগ্রেড ভার্সন

Chetak 3001 মডেলটি হয়তো বর্তমানের Chetak 2903 মডেলের একটি আপগ্রেডেড সংস্করণ হতে পারে, কিংবা এটি একটি সম্পূর্ণ নতুন এডিশন হিসেবেও বাজারে আসতে পারে। এই দিক থেকে এটি বাজাজের বিদ্যমান ই-স্কুটার পোর্টফোলিওকে আরও শক্তিশালী করে তুলবে।

৬২ কিমি প্রতি ঘণ্টার সর্বোচ্চ গতি ও সম্ভাব্য ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ক্ষমতা, এই স্কুটারটিকে শহরের ট্রাফিক এবং ছোট থেকে মাঝারি দূরত্বের ডেইলি কমিউটিং-এর জন্য এক আদর্শ পরিবহন মাধ্যম করে তুলবে। এটির সম্ভাব্য রেঞ্জ, চার্জিং টাইম এবং দাম নিয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি, তবে বাজাজের ইতিহাস অনুযায়ী এটি মধ্যবিত্ত ক্রেতাদের কথা মাথায় রেখেই প্রতিযোগিতামূলক মূল্যে বাজারে আনা হবে।

প্রসঙ্গত, Bajaj Chetak 3001 স্কুটারটি যদি আশা অনুযায়ী ৩.১ কিলোওয়াট মোটর ও ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারির সঙ্গে আসে, তাহলে এটি ভারতের ইলেকট্রিক টু-হুইলার মার্কেটে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে। এখন দেখার বিষয়, বাজাজ এটি কী দামে নিয়ে আসে এবং Chetak 2903-এর জায়গা এটি কতটা কার্যকরভাবে নিতে পারে। তবে এতটুকু নিশ্চিত, Chetak 3001 শহুরে পরিবহণে আগ্রহী ব্যবহারকারীদের জন্য একটি পছন্দের বিকল্প হতে চলেছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google