2025 Suzuki GSX-8R কিনবেন? তিন দুর্ধর্ষ রঙে বাজার কাঁপাতে প্রস্তুত এই স্পোর্টস বাইক

2025 Suzuki GSX-8R চলতি মাসের ৯ তারিখ ভারতের বাজারে লঞ্চ করেছে। সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া (Suzuki Motorcycle India) বাইকটিকে নতুন OBD-2B নির্গমন বিধি অনুযায়ী আপডেট করেছে। এই আপডেট শুধুমাত্র ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
2025 Suzuki GSX-8R launched in 3 colours

2025 Suzuki GSX-8R চলতি মাসের ৯ তারিখ ভারতের বাজারে লঞ্চ করেছে। সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া (Suzuki Motorcycle India) বাইকটিকে নতুন OBD-2B নির্গমন বিধি অনুযায়ী আপডেট করেছে। এই আপডেট শুধুমাত্র নির্গমন বিধি মোতাবেক। গুরুত্বপূর্ণ বিষয়, বাইকটি তিনটি আকর্ষণীয় রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে। যথা – মেটালিক ট্রাইটন ব্লু, মেটালিক ম্যাট সোর্ড সিলভার এবং মেটালিক ম্যাট ব্ল্যাক নং ২।

জানিয়ে রাখি, মোটরসাইকেলটির কারিগরি বা ডিজাইন ক্ষেত্রে কোন পরিবর্তন ঘটানো হয়নি। দামও আগের মতোই রাখা হয়েছে, যা ৯.২৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। চলুন Suzuki GSX-8R-এর স্পেসিফিকেশন ও ফিচার্স সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

   

2025 Suzuki GSX-8R-এর শক্তিশালী ইঞ্জিন ও প্রিমিয়াম স্পেসিফিকেশন

এই প্রিমিয়াম স্পোর্টস বাইকটি ভারতে প্রথমবার লঞ্চ হয়েছিল ২০২৪ সালের অক্টোবরে। তার আগে Auto Expo-তে বাইকটি প্রথম প্রদর্শিত হয়েছিল। ২০২৫ সালে টু হুইলারটি আগের তিনটি কালার স্কিমেই পাওয়া যাচ্ছে – মেটালিক ম্যাট সোর্ড সিলভার, মেটালিক ট্রাইটন ব্লু এবং মেটালিক ম্যাট ব্ল্যাক নং ২। অর্থাৎ কোনও নতুন পেইন্ট অপশন এবারে দেওয়া হয়নি।

উচ্চ পারফরম্যান্স ইলেকট্রিক গাড়ি আনছে হুন্ডাই, টিজার ঘিরে উত্তেজনা

2025 Suzuki GSX-8R বাইকটিতে রয়েছে ৭৭৬ সিসির লিকুইড-কুল্ড, প্যারালাল-টুইন ইঞ্জিন যা V-Strom 800 DE-র ইঞ্জিনের সঙ্গে একেবারে একই। ২৭০-ডিগ্রি ক্র্যাঙ্কশ্যাফ্ট এবং Suzuki-র নিজস্ব Cross Balancer Shaft প্রযুক্তি যুক্ত এই ইঞ্জিন থেকে পাওয়া যায় ৮২ বিএইচপি শক্তি (৮,৫০০ আরপিএম-এ) এবং ৭৮ এনএম টর্ক (৬,৮০০ আরপিএম-এ)। ইঞ্জিনটির সঙ্গে জোড়া লাগানো রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স এবং এতে দেওয়া হয়েছে বাই-ডাইরেকশনাল কুইক-শিফটার, যা গিয়ারের পরিবর্তনকে আরও স্মুথ করে তোলে।

ফিচার ও ডিজাইন

ফিচারের দিক থেকে GSX-8R একেবারে আধুনিক স্পোর্টস বাইকের মতোই। এতে রয়েছে ৫-ইঞ্চির ফুল-কালার TFT LCD ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, মাল্টিপল রাইড মোড, ট্র্যাকশন কন্ট্রোল, Suzuki-র Easy Start System, Low RPM Assist ইত্যাদি। বাইকটির হেডলাইট ডিজাইনও নজরকাড়া – ভার্টিক্যালি স্ট্যাকড হেক্সাগোনাল LED হেডলাইট এবং LED টেলল্যাম্প ব্যবহৃত হয়েছে।

এই বাইকের মাটি থেকে সিটের উচ্চতা ৮১০ মিমি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৪৫ মিমি এবং কার্ব ওয়েট ২০৫ কেজি। ফুয়েল ট্যাঙ্কে ধরে ১৪ লিটার পর্যন্ত পেট্রোল। সামনের ও পিছনের উভয় চাকাই ১৭ ইঞ্চির, যা রাইড স্টেবিলিটি এবং পারফরম্যান্সে সাহায্য করে।

প্রসঙ্গত, 2025 Suzuki GSX-8R বাইকটির ডিজাইনে কোনো বদল না আনা হয়েও OBD-2B নর্মস অনুযায়ী আপডেট হওয়ায় এটি পরিবেশবান্ধব এবং ভবিষ্যতের রেগুলেশন অনুযায়ী একেবারে প্রস্তুত। যারা একটি প্রিমিয়াম, শক্তিশালী ও আধুনিক স্পোর্টস বাইকের খোঁজ করছেন, তাদের জন্য GSX-8R হতে পারে একটি দারুণ পছন্দ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google