স্মার্টফোনে থাকা এই অ্যাপগুলি এখনই ডিলিট করুন, হ্যাকারদের ফাঁদ এড়াতে দেখে নিন

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আবারও বড় বিপদের ইঙ্গিত মিলেছে। একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, গুগল প্লে স্টোরে ২০টিরও বেশি ম্যালিশিয়াস ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট অ্যাপ (Malicious Apps) শনাক্ত হয়েছে, যা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Malicious Apps Alert

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আবারও বড় বিপদের ইঙ্গিত মিলেছে। একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, গুগল প্লে স্টোরে ২০টিরও বেশি ম্যালিশিয়াস ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট অ্যাপ (Malicious Apps) শনাক্ত হয়েছে, যা ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে সাইবার অপরাধীদের হাতে তুলে দিচ্ছে। এই মারাত্মক বিষয়টি সামনে এনেছে সাইবার রিসার্চ অ্যান্ড ইন্টিলিজেন্স ল্যাব বা CRIL। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই সব অ্যাপগুলি অ্যাক্টিভ ফিশিং স্ক্যামের অংশ, যার মাধ্যমে ব্যবহারকারীদের প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে।

ক্রিপ্টো ওয়ালেট নিয়ে চলছে প্রতারণা

এই অ্যাপগুলি (Malicious Apps) ইনস্টল করার পর ব্যবহারকারীদের কাছ থেকে ১২ শব্দের রিকভারি ফ্রেজ চাওয়া হচ্ছে, যা একটি ক্রিপ্টো ওয়ালেট অ্যাক্সেস কিংবা পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কেউ ভুলবশত এই ফ্রেজ দিয়ে দেয়, তাহলে হ্যাকার সহজেই ব্যবহারকারীর পুরো ক্রিপ্টো ওয়ালেট খালি করে ফেলতে পারে। এই ধরনের প্রতারণার মাধ্যমে জনপ্রিয় DeFi (Decentralised Finance) ওয়ালেট যেমন SushiSwap, PancakeSwap, Hyperliquid এবং Raydium-এর ইউজারদের নিশানা করা হচ্ছে।

   

এই অ্যাপগুলি (Malicious Apps) এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সেগুলো দেখতে একেবারেই আসল অ্যাপের মতো লাগে। হ্যাকাররা আগেই ব্যবহৃত জনপ্রিয় গেমিং অ্যাপ এবং ভিডিও টুল ডেভেলপারদের অ্যাকাউন্ট ব্যবহার করে এই অ্যাপগুলো ছড়াচ্ছে। সেই সঙ্গে প্রাইভেসি পলিসির ভেতরেই লুকিয়ে রাখা হচ্ছে ফিশিং URL, যা ব্যবহারকারী না বুঝেই ক্লিক করে ফেলেন। এসব অ্যাপের মধ্যে রয়েছে Suiet Wallet, BullX Crypto, SushiSwap, Raydium, Hyperliquid, OpenOcean Exchange, Pancake Swap, Meteora Exchange এবং Harvest Finance blog-এর নাম।

‘অপারেশন সিঁদুর’-এর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন BSNL-এর, এই প্ল্যান ভরালেই হবে দেশের সেবা

এইভাবে নিজেকে সুরক্ষিত রাখুন

এই ধরনের হুমকি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হলে প্রথমেই এই সব সন্দেহজনক অ্যাপগুলো ফোন থেকে ডিলিট করে দিন। কোনো অবস্থাতেই অনঅফিশিয়াল অ্যাপে আপনার ক্রিপ্টো ওয়ালেটের রিকভারি ফ্রেজ প্রবেশ করবেন না। ব্যবহার করুন টু-ফ্যাক্টর অথেন্টিকেশন এবং নিয়মিত নজর রাখুন আপনার ক্রিপ্টো ওয়ালেট অ্যাক্টিভিটির উপর। সাইবার প্রতারণা থেকে বাঁচতে সতর্কতা এবং সচেতনতা-ই একমাত্র উপায়।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google