বিজাপুরের জঙ্গলে মাওবাদী বিরোধী অভিযানে নিহত দুই নকশাল, তিন দিনে মৃত চার

রাইপুর: ছত্তিসগড়ের বিজাপুর জেলার গভীর অরণ্যে জারি থাকা তীব্র মাওবাদী দমন অভিযানে শনিবার আরও দুই সশস্ত্র নকশালের মৃত্যু হয়েছে। এই নিয়ে গত তিন দিনে নিরাপত্তা বাহিনীর হাতে মোট ...

By Moumita Biswas

Published:

Follow Us
Chhattisgarh Maoist Encounter

রাইপুর: ছত্তিসগড়ের বিজাপুর জেলার গভীর অরণ্যে জারি থাকা তীব্র মাওবাদী দমন অভিযানে শনিবার আরও দুই সশস্ত্র নকশালের মৃত্যু হয়েছে। এই নিয়ে গত তিন দিনে নিরাপত্তা বাহিনীর হাতে মোট চার মাওবাদী নিহত হল, যাঁদের মধ্যে রয়েছেন সংগঠনের দুই শীর্ষস্থানীয় নেতা।

নিহতদের মধ্যে অন্যতম হলেন সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকর ওরফে গৌতম, যাঁর মাথার দাম ছিল ১ কোটি টাকা। অপরজন ভাস্কর রাও ওরফে মাইলারাপু আদেল্লু,  তেলেঙ্গানা ও ছত্তিসগড় মিলিয়ে যাঁর মাথার দাম ছিল ৪৫ লক্ষ টাকা৷ যিনি এমকেবি (মঞ্চেরিয়াল-কমরামভীম) ডিভিশনের সচিব ছিলেন। পাশাপাশি তিনি সংগঠনের স্পেশাল জোনাল কমিটিরও সক্রিয় সদস্য ছিলেন।

   

অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, অভিযান জারি

শুক্রবারের এনকাউন্টারে ভাস্কর রাওয়ের দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি AK-47 রাইফেল, বিস্ফোরক ও বেশ কিছু আগ্নেয়াস্ত্র। অভিযানের প্রথম দিন, সুধাকর নিহত হন এবং তাঁর কাছ থেকেও একটি স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার করে বাহিনী।

শনিবার রাতভর চলা গুলির লড়াইয়ের পর আবারও উদ্ধার হয়েছে কিছু ভারী অস্ত্রশস্ত্র। এখনও পর্যন্ত জঙ্গলের একাধিক অংশে চলছে কম্বিং অপারেশন—ড্রোন, নাইট ভিশন ডিভাইস এবং প্রশিক্ষিত বাহিনী দিয়ে চলছে তল্লাশি।

একটানা অভিযান, নজরে শীর্ষ নেতারা Chhattisgarh Maoist Encounter

প্রশাসনের তরফে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু হয়েছে এবং এটি এখনো পুরোদমে চলছে। বাহিনীর লক্ষ্য-অঞ্চলে লুকিয়ে থাকা আরও কয়েকজন শীর্ষ মাওবাদী নেতাকে ধরতে পারা। এক আধিকারিকের কথায়, “এটি নিছক অভিযান নয়, বরং একটি সুপরিকল্পিত স্ট্র্যাটেজি যার মাধ্যমে মাওবাদীদের শীর্ষ নেতৃত্বের শিকড় উপড়ে ফেলা হচ্ছে।”

বিজাপুর, সুকমা ও নারায়ণপুর সংলগ্ন অরণ্য এলাকায় ইতিমধ্যেই বাড়ানো হয়েছে সেনা মোতায়েন। সেনা সূত্রে জানা গিয়েছে, পরবর্তী কয়েক দিন এই অভিযান আরও জোরদার হতে চলেছে।

Bharat: In a major anti-Maoist operation in Chhattisgarh’s Bijapur, two more top Naxal leaders, Sudhakar (₹1 Cr bounty) & Bhaskar Rao (₹45 L bounty), were killed, bringing the total to four. Security forces recovered AK-47s & explosives, continuing combing operations. This sustained drive targets top Maoist leadership in Bijapur, Sukma, and Narayanpur forests.

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google