মাঝ আকাশে হঠাৎ ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক! তারপর?

নয়াদিল্লি: দেশজুড়ে একদিনে তিনটি ভিন্ন স্থানে বোমা বিস্ফোরণের হুমকি—ঘটনাগুলি আপাতভাবে বিচ্ছিন্ন মনে হলেও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, একে নিছক কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বুধবার সকাল থেকে শুরু হওয়া ...

By Moumita Biswas

Published:

Follow Us
IndiGo flight receives bomb threat

নয়াদিল্লি: দেশজুড়ে একদিনে তিনটি ভিন্ন স্থানে বোমা বিস্ফোরণের হুমকি—ঘটনাগুলি আপাতভাবে বিচ্ছিন্ন মনে হলেও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, একে নিছক কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বুধবার সকাল থেকে শুরু হওয়া এই পরপর হুমকির ঘটনায় আতঙ্ক ছড়ায় বিমানবন্দর থেকে রেলস্টেশন এবং হাসপাতাল পর্যন্ত। কোথাও হুমকির পর পরিপূর্ণ নিরাপত্তা তল্লাশি, কোথাও এলাকা খালি করে ফেলা-শেষ পর্যন্ত তিনটিই ভুয়ো হুমকি বলে প্রমাণিত হয়।

   

আকাশে আতঙ্ক: আহমেদাবাদ-পাটনা ইন্ডিগো ফ্লাইটে বোমা হুমকি

সকালে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফ্লাইট ইন্ডিগোর আহমেদাবাদ-পাটনা রুটের বিমানটিতে হঠাৎ বোমা হুমকির খবর আসে অবতরণের কিছুক্ষণ আগে। বিমানে ছিলেন মোট ১৯৫ জন যাত্রী। বিমানটি পাটনা এয়ারপোর্টে নিরাপদে অবতরণ করানোর পর তৎক্ষণাৎ আইসোলেশন বে-তে সরিয়ে নিয়ে তল্লাশি শুরু করে বম্ব স্কোয়াড। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে চিরুনি অভিযান, তবে শেষ পর্যন্ত কোনও বিস্ফোরক মেলেনি। যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়, বিমানটি পরে “ক্লিয়ারড” ঘোষণা করা হয়।

প্রধানমন্ত্রীর সফরের আগে জম্মু স্টেশনে হুমকি, আতঙ্কের ছায়া IndiGo flight receives bomb threat

এই ঘটনার ঠিক ৪৮ ঘণ্টা আগে৷ রবিবার সন্ধ্যায় জম্মু রেলস্টেশনে অজানা নম্বর থেকে আসে বোমা হুমকি। প্রধানমন্ত্রীর নির্ধারিত সফরের মাত্র কয়েকদিন আগে এমন হুমকি প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলে।

প্রসঙ্গত, ৬ জুন কাটরা-কাশ্মীর রুটে বন্দে ভারত ট্রেন পরিষেবা উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে এই বোমা হুমকি অত্যন্ত স্পর্শকাতর ঘটনা বলে মনে করছে গোয়েন্দা মহল।

বম্ব স্কোয়াড, রেলওয়ে পুলিশ ও স্নিফার ডগের সহায়তায় তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি। সেটিও ভুয়ো বলে নিশ্চিত করা হয়।

হাসপাতালে হুমকি: ম্যাঙ্গালুরুর বেসরকারি মেডিকেল কলেজে তৎপরতা

বুধবারই আরেকটি বোমা হুমকি ছড়ায় কর্ণাটকের ম্যাঙ্গালুরু শহরের কানাচুর মেডিকেল কলেজ হাসপাতালে। ফোনে অজানা এক ব্যক্তি দাবি করে, হাসপাতাল চত্বরে বোমা রাখা হয়েছে। প্রশাসন দ্রুত হাসপাতাল খালি করে, এবং ঘটনাস্থলে পৌঁছায় বম্ব ডিসপোজাল স্কোয়াড। দীর্ঘ তল্লাশির পর এখানেও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। কোনাজে থানায় মামলা রুজু হয়েছে, হুমকি ফোনের উৎস সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

 Bharat: India faces three simultaneous bomb threats at an Indigo flight (Ahmedabad-Patna), Jammu Railway Station before PM Modi’s visit, and a Mangalore hospital. All threats proved to be hoaxes after extensive searches, yet security experts highlight a concerning trend.

 

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google