দলের দুই ফুটবলারকে বিদায় জানাল নর্থইস্ট ইউনাইটেড

অনবদ্য ফুটবলের মধ্যে দিয়ে এবারের সিজন শুরু করেছিল নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করে জয় করেছিল ডুরান্ড ...

By Sayan Sengupta

Published:

Follow Us
NorthEast United FC Bids Farewell to Falguni Singh and Shighil Nambrath Ahead of New Season

অনবদ্য ফুটবলের মধ্যে দিয়ে এবারের সিজন শুরু করেছিল নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করে জয় করেছিল ডুরান্ড কাপ। সেটা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছে। প্রথমবারের মতো এই‌ ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট জয় করেছিল পাহাড়ের এই ফুটবল ক্লাব। পরবর্তীতে দেশের প্রথম ডিভিশনের ফুটবল লিগ তথা আইএসএলে ও জয় দিয়ে শুরু করেছিল হুয়ান পেদ্রো বেনালির ছেলেরা। অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবকে। তারপর সময় যত এগিয়েছে ততই বজায় থেকেছে সেই ধারা। অনায়াসেই তাঁরা উঠে এসেছিল প্রথম ছয় নম্বরে।

কিন্তু চূড়ান্ত সাফল্য আসেনি। আটকে যেতে হয়েছিল খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির কাছে। সেই ম্যাচে হেরেই ছিটকে যেতে হয়েছিল ইন্ডিয়ান সুপার লিগ থেকে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। সেই হতাশা কাটিয়ে কলিঙ্গ সুপার কাপে চূড়ান্ত সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি শেষ পর্যন্ত। তাই ডুরান্ড কাপ নিয়েই সিজন শেষ করেছে জন আব্রাহামের দল। তবে আগামী সিজনে আরও সাফল্য চায় এই ফুটবল ক্লাব। তাই এখন থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে দলের বেশকিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা ছিল এই ফুটবল দলের। সেইমতো আলাদিন আজারাইয়ের সঙ্গে চুক্তি বাড়ানো হয়েছে তাঁদের তরফে। বলাবাহুল্য, এবারের এই ফুটবল সিজনে অভূতপূর্ব পারফরম্যান্স ছিল এই মরোক্কান তারকার।

   

সবদিক নজরে রেখেই তাঁর সঙ্গে বাড়ানো হয়েছে চুক্তি। তবে জলের বেশ কিছু ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে হতাশ ছিলেন সকলেই। শোনা যাচ্ছিল নতুন মরসুমে তাঁদের হয়তো আর দলে রাখবে না ম্যানেজমেন্ট। সেটাই হয়েছে এবার। শনিবার বিকেলে নিজেদের সোশ্যাল সাইট থেকে দুই ফুটবলারের বিদায়ের কথা ঘোষণা করে দেয় নর্থইস্ট ইউনাইটেড। যাদের মধ্যে ছিলেন ফাল্গুনী সিং এবং শিঘিল নমব্রথ শাজি। বলাবাহুল্য, গত কয়েক সিজন ধরেই দলের হয়ে নজর কেড়ে আসছিলেন ফাল্গুনী। কিন্তু শেষ সিজনে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ভারতীয় তারকা।

তাই এবার ফাল্গুনীকে বিদায় জানাল পাহাড়ের এই ফুটবল ক্লাব। শোনা যাচ্ছিল, এই ভারতীয় ফুটবলারকে নিয়ে অনেক আগে থেকেই আগ্রহ দেখাতে শুরু করেছিল একাধিক ফুটবল ক্লাব। এবার নর্থইস্ট তাঁকে রিলিজ করায় শেষ পর্যন্ত কোথায় তিনি যোগদান করেন সেটাই দেখার।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google