Monday, May 25, 2026
Home Sports News দলের এই দুই বিদেশি ফুটবলারদের বিদায় জানাল মুম্বাই সিটি এফসি

দলের এই দুই বিদেশি ফুটবলারদের বিদায় জানাল মুম্বাই সিটি এফসি

Mumbai City FC Parts Ways with Foreign Duo Van Nieff and Jeremy Manzorro After Disappointing Season
Mumbai City FC Parts Ways with Foreign Duo Van Nieff and Jeremy Manzorro After Disappointing Season

শেষ মরসুমটা খুব একটা ভালো থাকেনি মুম্বাই সিটি এফসির (Mumbai City FC)। প্রথমদিকে একের পর এক হাইপ্রোফাইল ফুটবলারদের দলের সঙ্গে যুক্ত করা হলেও খুব একটা প্রভাব ফেলা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। ডুরান্ডের তথৈবচ পরিস্থিতি হওয়ার পর দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল বানিজ্য নগরীর এই দল। এক্ষেত্রে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ড্র করেই টুর্নামেন্ট শুরু করেছিল পেট্র ক্র্যাটকির ছেলেরা। তারপর দ্বিতীয় ম্যাচে ও আটকে যেতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে। সেটা কিছুটা হলেও হতাশ করেছিল সকলকে। মাঝে দল জয়ের মুখ দেখলেও সেটা বজায় থাকেনি বেশিদিন।

- Advertisement -

সময় এগোনোর সাথে সাথেই আইএসএলের একাধিক ফুটবল দলের কাছে আটকে যেতে হয়েছিল গতবারের আইএসএল জয়ীদের। স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছিল পয়েন্ট টেবিলে। যারফলে সুপার সিক্সে স্থান করা নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। কিন্তু দ্বিতীয় লেগ থেকেই বদলাতে থাকে পরিস্থিতি। একের পর এক ফুটবল দলকে ধরাশায়ী করে লিগের ষষ্ঠ স্থান নিশ্চিত করেছিল দেশের বানিজ্য নগরীর এই ক্লাব। তারপর আন্তর্জাতিক বিরতির পর গত সপ্তাহের শেষে‌ ইন্ডিয়ান সুপার লিগের প্রথম নকআউট ম্যাচ খেলতে নেমেছিল লালিয়ানজুয়ালা ছাংতেরা। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল জেরার্ড জারাগোজার শক্তিশালী বেঙ্গালুরু এফসির সঙ্গে। লিগের ম্যাচে তাঁদের বিপক্ষে জয় আসায় স্বাভাবিকভাবেই ব্যাপক আত্মবিশ্বাসী ছিলেন সকলে।

   

কিন্তু শেষ পর্যন্ত কাজে আসেনি সেই আত্মবিশ্বাস। পাঁচ গোলের বিরাট ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় রনবীর কাপুরের ফুটবল দল। সেই হতাশা ভুলে শেষ কলিঙ্গ সুপার কাপে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য ছিল প্রত্যেকের। সেই মতো অনুশীলন করেছিল গোটা দল। কিন্তু খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে। যারফলে খালি হাতেই শেষ হয় এই ফুটবল সিজন। যা ভালোভাবে নেয়নি সিটি ম্যানেজমেন্ট। ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন সমর্থকরা।

সেই সমস্ত কিছু মাথায় রেখে এখন থেকেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে দল থেকে বাদ পড়তে চলেছেন একের পর এক হাইপ্রোফাইল ফুটবলার। আসলে নতুন করে নিজেদের সাজিয়ে তোলাই প্রধান লক্ষ্য সিটি ম্যানেজমেন্ট। এবার সেই ছাঁটাইয়ের তালিকায় যুক্ত হয়েছে ভ্যান নিফ এবং জেরেমি মানজোরোর নাম। হ্যাঁ ঠিকই শুনেছেন ঘন্টা কয়েক আগেই নিজেদের সোশ্যাল সাইটে এই দুই হাইপ্রোফাইল ফুটবলারের ছবি আপলোড করে চুক্তি ছিন্ন করার কথা জানিয়ে দেওয়া হয় ক্লাবের তরফে।

Follow on Google