Uttar Pradesh: মুচকি হাসি মায়াবতীর, ভোট শতাংশ ধরে রেখে ভাইপোকে দু:খ দিলেন

উত্তর প্রদেশ বিধানসভা ভোটের গণনায় বিজেপি এগিয়ে। দ্বিতীয় সমাজবাদী পার্টি হতে চলেছে। অন্তত বেলা সাড়ে নটা পর্যন্ত হিসেব তেমনই। তবে গণনার মধ্যে আরও একটি নজর, মায়াবতীর দিকে। তিনি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

উত্তর প্রদেশ বিধানসভা ভোটের গণনায় বিজেপি এগিয়ে। দ্বিতীয় সমাজবাদী পার্টি হতে চলেছে। অন্তত বেলা সাড়ে নটা পর্যন্ত হিসেব তেমনই। তবে গণনার মধ্যে আরও একটি নজর, মায়াবতীর দিকে। তিনি নিজের ভোট শতাংশ ধরে রাখছেন। এর ফল সমাজবাদী পার্টির ঘাড়ে পড়ছে।

বিএসপির ভোট শতাংশ ধরে রাখার ফলে সপা পিছিয়ে পড়ল। ভোটের আগেই জল্পনা ছিল, মায়াবতী ও বিজেপির মধ্যে অলিখিত জোট হয়েছে। ফলাফল বলছে সেই জল্পনা ঠিক। দলিত ভোট মায়াবতীর কব্জায়। তিনি জানিয়েছিলেন সমাজবাদী পার্টিকে ভোট দেবেন না দরকারে বিজেপিকে ভোট দিন।

   

রাজনৈতিক মহলে উত্তরপ্রদেশে পিসি ভাইপো অর্থাৎ মায়াবতী ও অখিলেশ এভাবেই পরিচিত। তবে রক্তের সম্পর্কে নয়। রাজনৈতিক সম্পর্কে। সেই পিসি পুরনো জোট ভেঙে দিয়ে ভাইপোর জন্য দু:খ টেনে আনলেন। দলিত ভোট কার্যত তাঁর দিকেই গেছে। তিনি ভোট শতাংশে কমকরেও ১৪ শতাংশ ধরে রেখেছেন। বিশ্লেষণে আসছে, এই ফাঁক দিয়ে গলে গেছে বিজেপি

বিএসপির ভোট শতাংশ বিজেপির জন্য সুখদায়ক। সমাজবাদী পার্টির জন্য দুখী হাওয়া।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google