ATK Mohun Bagan: শিল্ড হাতছাড়া করে চাঞ্চল্যকর মন্তব্য প্রীতম কোটালের

চোখের সামনে থেকে শিল্ড উঠেছে জামশেদপুর ফুটবল ক্লাবের হাতে। চেষ্টা করেও সফল হতে পারেনি এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। ‘ব্যাথা পেয়েছেন’ প্রীতম কোটাল। সামাজিক মাধ্যমে স্পষ্ট করেছেন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
ATK Mohun Bagan

চোখের সামনে থেকে শিল্ড উঠেছে জামশেদপুর ফুটবল ক্লাবের হাতে। চেষ্টা করেও সফল হতে পারেনি এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। ‘ব্যাথা পেয়েছেন’ প্রীতম কোটাল। সামাজিক মাধ্যমে স্পষ্ট করেছেন নিজের বক্তব্য ।

প্রীতম কোটাল সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘ব্যাথা পেয়েছিলাম। এই ব্যাথা আমাদের স্বপ্নের উপলব্ধি নয়। কিন্তু এটা হল খেলা। আবেগকে দূরে সরিয়ে রেখে ঘুরে দাঁড়াতে হবে আমাদের। নিজেদেরকে গুছিয়ে নিতে হবে আবার। ভুল গুলো শুধরে নিতে হবে। আমরা চেষ্টা কাজ চালিয়ে যাচ্ছি। মরশুম এখনও শেষ হয়নি।’ 

   

“It hurts, it hurts to not realise our dream. But this is sport. Time to harness this emotion, rectify our mistakes and regroup. We keep working, the season is not yet over. Also, congratulations @JamshedpurFC”

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও ধারাবাহিক খেলছেন প্রীতম। বাগান অধিনায়কের আর্ম ব্যান্ড হাতে নেতৃত্ব দিয়েছেন দলকে। দলবদলের মরশুমে লিগের অন্যান্য দলের নজর তাঁর ওপর রয়েছে বলে মনে করা হচ্ছিল। বাগানের পক্ষ থেকে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হচ্ছে বলে অনুমান । 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google