Picture gallery: মিমি থেকে শুভশ্রী, নুসরত বিকিনিতে সাহসী টলিউডের ৭ নায়িকা

শরীর নিয়ে ট্যাবু ভেঙেছে। টলিউডের নায়িকারা এখন অনেক বেশি সাহসী। তাইতো বিকিনি ফটোশ্যুটে এখন পিছিয়ে নেই টলিউডের নায়িকারা। (Picture gallery ) কাজের জন্য হোক বা ছুটি কাটাতে-এখন তাঁরা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Picture gallery

শরীর নিয়ে ট্যাবু ভেঙেছে। টলিউডের নায়িকারা এখন অনেক বেশি সাহসী। তাইতো বিকিনি ফটোশ্যুটে এখন পিছিয়ে নেই টলিউডের নায়িকারা। (Picture gallery ) কাজের জন্য হোক বা ছুটি কাটাতে-এখন তাঁরা বেশ স্বাচ্ছন্দ্য বিকিনিতে। দেখে নেব টলিউডের এমন সাত জন হেভিওয়েট অভিনেত্রীদের যাঁরা বিকিনি পরে ঝড় তুলেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

Nusrat Jahan

   

নুসরত জাহান: (Nusrat Jahan ) কিছুদিন আগে নায়িকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হলুদ বিকিনি পরে কয়েকটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে ‘আমাকে সমুদ্রে ফিরিয়ে নিয়ে চলো’। ছবি:ইনস্টাগ্রাম। যা সাইবার দুনিয়ায় তাপমাত্রা কয়েকগুন বাড়িয়ে দিয়েছে। নতুন বছরের শুরুতে গোয়া গিয়েছিলেন নুসরত এবং যশ। সেখান থেকে নিউ ইয়ার সেলিব্রেশনের একাধিক ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ( Picture gallery) এই ছবিগুলি সেখানের তোলা। হলুদ টু-পিসে ওপরে স্টাইলিশ নেটের শ্রাগ রয়েছে নুসরতের পরনে। লাল লিপস্টিক, ওভার সাইজ ফ্রেমের সানগ্লাস তাঁকে আরও লাস্যময়ী করে তুলেছে।

‘মন ফাগুন’ সিরিয়ালের পাওয়া টাকায় প্রেমিকার জন্য গিফট কিনেছিলেন সৃজলা

Subhashree Ganguly

শুভশ্রী: ( Subhashree Ganguly ) রাজ চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলী তাঁদের একমাত্র পুত্রসন্তান ইউভান-কে নিয়ে পাড়ি দিয়েছেন মালদ্বীপ। মালদ্বীপ থেকে একের পর এক ছবি শেয়ার করছেন শুভশ্রী যেগুলি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে । তবে শুভশ্রী মালদ্বীপের স্মৃতি সঞ্চয় করে রাখার জন্য একটি ‘মালদ্বীপ ডায়েরি’ বানিয়ে ফেলেছেন ইন্সটাগ্রামে। সেখানেই নিজের বিকিনি লুক শেয়ার করেন শুভশ্রী। কালো রঙা বিকিনি আর সার্গে রিসর্ট থেকেই নীল সমুদ্রের দিকে চেয়ে রয়েছেন নায়িকা। এছাড়া প্রিন্টেন্ট বিকিনিতে ধরা দিয়েছিলেন শুভশ্রী। কিন্তু সেখানে নিজের সম্পূর্ণ বিকিনি লুক ফ্লন্ট করেননি রাজ ঘরনি। শুভশ্রীর বিকিনি লুকের প্রশংসা করেছেন সায়ন্তিকা। কেউ কেউ অবশ্য নায়িকাকে ট্রোল করতেও ছাড়েননি।

Raima Sen bikini

রাইমা সেন: ( Raima Sen ) বেশ কয়েকটি ছবিতে উত্তাপ ছড়াতে দেখা গিয়েছে রাইমাকে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় রাইমা সেন। একের পর এক ছবি পোস্ট করে ভক্তদের মন জয় করেছেন তিনি ইতিমধ্যে। মুখের আদল বেশ খানিকটা সুচিত্রা সেনের মত, ছবি শেয়ার করাতেও সেই কথাই উঠে এসেছিল নেটিজেনজের মুখে। রাইমাকে ইনস্টাগ্রামে দেখা যায় বিকিনিতে বিভিন্ন পোজে ছবি শেয়ার করতে। এর মধ্যে তিনটি ছিল পুলের মধ্যে তিন রকমের পোশাকে। ওই ছবিগুলোই এখন ভাইরাল।অভিনেত্রীর প্রশংসা যেমন হচ্ছে তেমনি চলছে সমালোচনাও। যদিও চুপ আছেন এই অভিনেত্রী।

বড় পর্দায় এন্ট্রি নিচ্ছেন জানালেন শেন ব্যানার্জি

Ritabhari Chakraborty

ঋতাভরী চক্রবর্তী: ( Ritabhari Chakraborty ) ঋতাভরী চক্রবর্তী, বলিউড-টলিউড একাধারে নিজের রূপে গুনে কাঁপিয়ে চলেছেন তিনি। বরাবরই ঋতাভরী সাহসী ফটোশুটে সাবলীল। তাই এবারও ধরা দিলেন বিকিনিতে। একের পর এক সিনেমার প্রস্তাব তার হাতে না থাকলেও, মাঝেমধ্যে প্রকাশ্যে আশা তার এক আধা কাজই তাকে ভাইরাল করতে যথেষ্ট। বিনোদন জগতে অভিনয় হোক বা সোশ্যাল মিডিয়া স্টানিং লুকে হট পোজ। ভক্তদের নজর কাড়তে সিদ্ধহস্ত তিনি।

মধুমিতার গ্ল্যামারে শুধু টলিস্টার নয় ঘায়েল এই বলিউড অভিনেতারাও

Puja Banerjee

পুজা ব্যানার্জী: ( Puja Banerjee )  সবুজ বিকিনিতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন অভিনেত্রী

Ishaa saha

ইশা সাহা: (Ishaa saha) জনপ্রিয় মুখ হলেন অভিনেত্রী ইশা সাহা। অনুগামীদের জন্য বিভিন্ন পোশাকে মাঝে মধ্যেই অভিনেত্রী নানান ছবি পোস্ট করেছেন তার ইনস্টাগ্রামে। সেখানেই অভিনেত্রীর ফ্যানপেজ থেকে একটি ছবি নেট দুনিয়ায় খুবই ভাইরাল হয়েছে। যেখানে ব্যাকলেস হলুদ হল্টার নেট বিকিনিতে ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়। চোখে কালো সানগ্লাসের ওপর দিয়ে উষ্ণ চাউনিতে বহু পুরুষের বুকের ধুকপুকানি বাড়িয়ে দিয়েছেন ইশা।

Mimi Chakrabortyমিমি চক্রবর্তী: ( Mimi Chakraborty ) কালো বিকিনিতে সমুদ্র সৈকতে উষ্ণতার পারদ বাড়িয়ে ছিলেন মিমি চক্রবর্তী।

 

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google