এক ধাক্কায় ৩ ডিগ্রি পারদ পতন! সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?

কলকাতা: গোটা জানুয়ারি জুড়েই নিরাশ করেছে শীত৷ পৌষ ফুরিয়ে মাঘ পড়লেও জাঁকিয়ে পরেনি শীত৷ উল্টে বেড়েছে পারদ৷ তবে গতকাল ২৬ জানুয়ারি এক ধাক্কায় তিন ডিগ্রি নেমেছে শহরের তাপমাত্রা৷ ...

By Moumita Biswas

Published:

Follow Us
temperature likely to fall in kolkata

কলকাতা: গোটা জানুয়ারি জুড়েই নিরাশ করেছে শীত৷ পৌষ ফুরিয়ে মাঘ পড়লেও জাঁকিয়ে পরেনি শীত৷ উল্টে বেড়েছে পারদ৷ তবে গতকাল ২৬ জানুয়ারি এক ধাক্কায় তিন ডিগ্রি নেমেছে শহরের তাপমাত্রা৷ সঙ্গে দেখা দিয়েছিল কুয়াশার দাপট। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে আরও খানিকটা পারদ পতন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ বাড়বে উত্তুরে হাওয়ার দাপট৷ তবে কি আরও একটা স্পেল দেখা যাবে শীতের? সে গুড়ে অবশ্য বালি৷ হাওয়া অফিস জানাচ্ছে এই সুখ স্থায়ী হবে না৷ বুধবার থেকে ফের চড়বে পারদ৷ (winter weather in West Bengal)

কবে থেকে বাড়বে তাপমাত্রা?  winter weather in West Bengal

গত ২৪ ঘণ্টায় কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই পারদ পতন হয়েছে৷ আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও নামবে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস। তবে মাত্র দু’দিনের শান্তি৷ বুধবার থেকেই ফের ঊর্ধ্বমুখী হবে পারদ৷  আগামী তিন দিনে গোটা রাজ্যেই ৩-৪ ডিগ্রে কমবে তাপমাত্রা৷ 

   

উত্তরে বৃষ্টি winter weather in West Bengal

উত্তরবঙ্গেও শীত বজায় থাকবে৷ সঙ্গে দেখা যাবে কুয়াশার দাপট৷ দাজিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলেও ইঙ্গিত হাওয়া অফিসের৷ আগামী তিনদিনে উত্তরবঙ্গেও ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তবে উত্তরেও ঘাঁটি গাড়তে পারবে না শীত৷ বুধবার থেকে উত্তরবঙ্গেও উর্ধ্বমুখী থাকবে তাপমাত্রা৷ 

শীতের ওঠানামার মঝেই সপ্তাহ জুড়ে থাকবে কুয়াশার দাপট৷ ৯  জেলায় সকালের দিকে কুয়াশা থাকবে বলে জানা যাচ্ছে। বেশকিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে আসতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস৷ সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে৷ মাঝারি  থেকে ঘন কুয়াশা দেখা যাবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়৷ কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে হালকা কুয়াশা থাকবে৷ 

West Bengal: Winter disappoints in January. Temperature rises despite end of Poush. Sudden 3°C drop on Jan 26 with dense fog. Southern Bengal may see further temperature drop in 48 hours. Chill not expected to last.

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google