প্রেমদিবসে অপরাজিতার সঙ্গে একান্তে দেখা গেল রঞ্জিত মল্লিকে

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে একটি ক্যাফেতে জমিয়ে প্রেম করলেন রঞ্জিত মল্লিক এবং অপরাজিতা আঢ্য।দুজনের প্রেমের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করলেন টলিপাড়ার লাভবার্ড অঙ্কুশ-ঐন্দ্রিলা।যদিও রঞ্জিত মল্লিক এবং অপরাজিতার এই প্রেমটা ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে একটি ক্যাফেতে জমিয়ে প্রেম করলেন রঞ্জিত মল্লিক এবং অপরাজিতা আঢ্য।দুজনের প্রেমের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করলেন টলিপাড়ার লাভবার্ড অঙ্কুশ-ঐন্দ্রিলা।যদিও রঞ্জিত মল্লিক এবং অপরাজিতার এই প্রেমটা রিয়েল লাইফে নয়,ঘটেছে রিল লাইফে।

আর সম্পূর্ণ বিষয়েটি যিনি ঘটিয়েছেন তিনি হলেন পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী।সদ্যই প্রকাশ্যে এসেছে ‘লাভ ম্যারেজ’ ছবির নতুন পোস্টার।রোম্যান্টিক কমেডি এই ছবিতেই রঞ্জিত মল্লিক এবং অপরাজিতা আঢ্যর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে অঙ্কুশ লেখেন, “নতুন শুরুর জন্য তৈরি থাকুন।”

   

লাভ ম্যারেজ ছবিটির মাধ্যমে দর্শকরা রিয়েল লাইফ কাপেল অঙ্কুশ-ঐন্দ্রিলাকে দ্বিতীয়বার বড়পর্দায় জুটি বেঁধে কাজ করতে দেখতে পাবেন।এই জুটি বড়পর্দায় প্রথম জুটি বাঁধেন রাজা চন্দর ‘ম্যাজিক’ ছবিতে।১৪ ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন’স ডে তে অঙ্কুশের জন্মদিন ছিল।৩৪ বছর পা রাখা অঙ্কুশকে মাঝরাতেই শুভেচ্ছা জানিয়েছেন ঐন্দ্রিলা।ছবির ক্যাপশনে অঙ্কুশকে নিজের জীবনের হীরে আখ্যা দিয়ে অভিনেত্রী লিখেছেন, “আমার সারাজীবনের জন্য যাঁর কাছে রয়েছে সেই মানুষটাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।তোমার জন্যই জীবনের যাবতীয় আনন্দ।” ভালোবাসা দিবসে অঙ্কুশ-ঐন্দ্রিলার রিয়েল লাইফ জীবনের কেমিস্ট্রি ফুটে উঠেছে রিল লাইফেও।

উপরি পাওনা হিসেবে তো রয়েছেই রঞ্জিত মল্লিক এবং অপরাজিতার টক মিষ্টি রসায়ান।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google