লেটের ঘোষণার সঙ্গেই স্পেশাল ট্রেন কোন লাইনে চলবে জানাল রেল

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি করা হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Indian Railway

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি করা হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। চলুন এগুলি কোন ট্রেন জেনে নেওয়া যাক।  

দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ০৭২২২ সাঁতরাগাছি-সেকেন্দ্রাবাদ স্পেশাল বেলা ১২টা ২০ মিনিটের পরিবর্তে দুপুর ৩টে ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে যাবে। লিঙ্ক ট্রেন ঢুকতে দেরি করায় এই বিলম্ব বলে জানিয়েছে রেল।

   

অন্যদিকে পুরী-শালিমার লাইনে স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব রেল। এটি হচ্ছে ০৮৪৯০ পুরী-শালিমার স্পেশাল গতকাল অর্থাৎ ২৬ অক্টোবর রাত ১১টা ২০ মিনিটে পুরী থেকে ছেড়ে এসেছে। এটি আজ ৮:৫০ এ শালিমার পৌঁছেছে। অন্যদিকে ০৮৪৮৯ শালিমার-পুরী বিশাল আজ সকাল ১০:৫০ এ শালিমার ছেড়ে গিয়েছে। এটি রাত ৮:১৫ তে পুরী পৌঁছানোর কথা জানিয়েছে রেল (Indian Railway)। 

অন্যদিকে কয়েকটি স্পেশাল ট্রেন আরও কিছুদিন চালানো হবে বলে ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব রেলওয়ে। সেই তালিকায় রয়েছে ০২৮৩৭ সাঁতরাগাছি-পুরী স্পেশাল। এটি ২৭ অক্টোবর পর্যন্ত চালানো হবে। আবার ০২৮৩৮ পুরী-সাঁতরাগাছি স্পেশাল, ০৮০১১ ভাঁজপুর-পুরী স্পেশাল এবং ০৮০০৭ শালিমার-ভাঁজপুর স্পেশাল আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চালানো হবে। 

এছাড়া রয়েছে ০৮০১২ পুরী-ভাঁজপুর স্পেশাল এবং ০২৮৩৯ শালিমার-পুরী স্পেশাল এ মাসের ২৯ তারিখ পর্যন্ত চলবে। আবার ০৮০০৮ ভাঁজপুর-শালিমার স্পেশাল এবং ০২৮৪০ পুরী-শালিমার স্পেশাল ট্রেন দুটির যাত্রা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত জারি রাখা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railway)।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google